ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৮ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা সামি ছুরিকাঘাতে নিহত

জাগরণ ডেস্ক 

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮ ১১ ১১ ১০   আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১১ ১১ ১০

পাকিস্তানের বিশিষ্ট আলেম প্রভাবশালী ধর্মীয় নেতা ও সাবেক সিনেট সদস্য মাওলানা সামিউল হক তার নিজ বাসভবনে আততায়ীর হামলায় নিহত হয়েছেন।

তার ছেলে মাওলানা হামিদুল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় তার অশীতিপর বাবা যখন নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন, তখন আততায়ী তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

হামিদুল হকের বরাতে দেশটির ইংরেজি দৈনিক ডন এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, বাবার গাড়ি চালক হাক্কানি বাইরে বেরিয়েছিলেন। ফের এসে দেখেন মাওলানা সামির মরদেহ দেহ বিছানায় পড়ে আছে। তার চারপাশ রক্ত লাল হয়ে রয়েছে। 


ধর্ম অবমাননায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি খ্রিস্টান নারী আসিয়া বিবিকে সুপ্রিম কোর্টের খালাস দেয়ার ঘটনায় দেশজুড়ে আন্দোলন চলছে।

জমিয়াত উলেমা-ই-ইসলামের একাংশের নেতা ছিলেন মাওলানা সামি। আসিয়া বিবিকে খালাসের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নিতে পারেননি তিনি।

মাওলানা হামিদ বলেন, তাকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়েছে। নিহত মাওলানা সামির মুখপাত্র ইউসুফ শাহ বলেন, হত্যাকারীকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার উদ্দেশ্যও জানা যায়নি। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।

৮২ বছর বয়সী মাওলানা সামি খাইবার পাখতুনখাওয়ায় দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসার প্রধান ছিলেন। ১৯৮৪-১৯৯১ ও ১৯৯১-১৯৯৭ সাল পর্যন্ত তিনি দেশটির সিনেট সদস্য ছিলেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর