ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

নুর আলমকে প্রার্থী করতেই সামশেরগঞ্জে তৃণমূলের জোয়ার, বিজেপি-কংগ্রেস ছেড়ে দলে দলে যোগদান

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ১৯ ০৭ ২৯   আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৯ ০৭ ২৯

ধুলিয়ান থেকে নিজস্ব তোলা ছবিতে সাংসদ খলিলুর রহমান ও তৃণমূল প্রার্থী নুর আলমের উপস্থিতিতে কংগ্রেস ও বিজেপি থেকে তৃণমূলে যোগদান।

ধুলিয়ান থেকে নিজস্ব তোলা ছবিতে সাংসদ খলিলুর রহমান ও তৃণমূল প্রার্থী নুর আলমের উপস্থিতিতে কংগ্রেস ও বিজেপি থেকে তৃণমূলে যোগদান।

সফিকুল ইসলাম,জঙ্গিপুর: সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী হিসেবে নুর আলমের নাম ঘোষণার পর থেকেই বদলে যেতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ। দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব যেখানে প্রকাশ্যে চোখে পড়ত, সেখানে এখন ঐক্যের বার্তা স্পষ্ট—আর তারই প্রতিফলন মিলল ধুলিয়ানের বিশাল র‍্যালিতে।

বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ ইশা কোম্পানির মোড় থেকে কাঞ্চনতলা ঘাট পর্যন্ত এক বিশাল মিছিল বের হয়। এই র‍্যালিতে অংশ নেন তৃণমূলের প্রার্থী নুর আলম, জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান সহ দলের অসংখ্য কর্মী-সমর্থক। মিছিল জুড়ে ছিল উৎসাহ, উদ্দীপনা এবং একসঙ্গে লড়াইয়ের অঙ্গীকার।

প্রার্থী হওয়ার পর থেকেই নুর আলম বার্তা দিয়েছেন, “আমি নয়, আমরা—তৃণমূলের সবাই সমান কর্মী।” তাঁর এই আহ্বানেই দলে গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই মিটেছে তা দেখা যাচ্ছে। এবং রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা মনে করছেন। কর্মী-সমর্থকদের মধ্যেও দেখা যাচ্ছে নতুন উদ্দীপনা।

এদিন র‍্যালির মঞ্চ থেকেই বড়সড় যোগদানের ছবি সামনে আসে। বিজেপি থেকে প্রায় ৬০ জন মহিলা ও যুবক নুর আলমের হাত ধরে তৃণমূলে যোগ দেন। পাশাপাশি ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আমিরুলের নেতৃত্বে তাঁর প্রায় ৫০-৬০ জন সমর্থকও তৃণমূল কংগ্রেসে শামিল হন।

নুর আলম বলেন, “মানুষ বুঝে গিয়েছে তৃণমূল কংগ্রেস ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই দল-মত নির্বিশেষে সকলে যোগদান করছেন।” তিনি আরও আশাবাদী, আগামী দিনে এই সমর্থন আরও বাড়বে। তৃণমূল ছাড়া উন্নয়ন করা সম্ভব নয় তামানুষ বুঝতে পেরেছে। যার জন্য ১০০% আশাবাদী বলে জানান।

এদিন উপস্থিত খলিলুর রহমান বলেন, “এই যোগদান দলকে আরও শক্তিশালী করবে। কর্মীদের উৎসাহই প্রমাণ করছে, সামশেরগঞ্জে নুর আলমের জয় প্রায় নিশ্চিত।”

ভোটের আগে এসআইআর সাপ্লিমেন্টারি তালিকায় বহু ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, “বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনা খরচে ট্রাইব্যুনালে লড়াইয়ের আশ্বাস দিয়েছেন।”

সব মিলিয়ে, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ঐক্যের পথে হেঁটে সামশেরগঞ্জে জয়ের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল—এটাই এখন স্পষ্ট বার্তা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর