নারী সুরক্ষা বাল্যবিবাহ, সাইবার সচেতনতায় জঙ্গিপুর জেলা পুলিশের বিশেষ শিবির
প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ১১ ১১ ২৭ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১১ ১১ ২৭
ফারাক্কা, মুর্শিদাবাদ : সামাজিক নিরাপত্তা ও সচেতনতা সমাজ গঠনের অন্যতম ভিত্তি। সেই বার্তা তুলে ধরতেই শনিবার ফরাক্কার উত্তর মহাদেবনগর প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল জঙ্গিপুর জেলা পুলিশ।এই সচেতনতামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সমাজের সর্বস্তরের মানুষকে বিশেষ করে নারী ও কিশোর-কিশোরীদের বিভিন্ন সামাজিক ও সাইবার সমস্যার বিরুদ্ধে সচেতন করে তোলা এবং আইনি সহায়তা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জঙ্গিপুর জেলা পুলিশ সুপার (SP) অমিত কুমার সাউ,অতিরিক্ত পুলিশ সুপার (ASP) সৌমজিৎ বড়ুয়া,ফরাক্কা এসডিপিও শেখ শামসুদ্দিন,ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (IC) নিলোৎপল মিশ্র,এবং অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীবৃন্দ।বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় যেমন,নারী সুরক্ষা ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় কি।উন্নত প্রযুক্তির (বিশেষত স্মার্টফোনের) সঠিক ও নিরাপদ ব্যবহার।বাল্যবিবাহের কুফল এবং তা প্রতিরোধে প্রশাসনিক ও সামাজিক দিক । সাইবার প্রতারণা ও অনলাইন ধোঁকাবাজির ফাঁদ থেকে বাঁচার উপায়।বিপদে পড়লে পুলিশের সহায়তা কীভাবে পাওয়া যায়, সেই প্রক্রিয়া ও হেল্পলাইন সম্পর্কিত সচেতনতা করেন পুলিশ কর্মীরা।পুলিশ আধিকারিকরা বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বাস্তব উদাহরণ ও সাধারণ মানুষের ভাষায় বিস্তারিত ব্যাখ্যা দেন। তাঁরা বোঝান, কিশোর-কিশোরীরা কীভাবে সোশ্যাল মিডিয়া ও মোবাইল ব্যবহারে বিপথে যেতে পারে, এবং অভিভাবকদের কীভাবে সচেতন থাকতে হবে।SP অমিত কুমার সাউ বলেন,সাইবার অপরাধ আজকের দিনে এক নীরব শত্রু। একমাত্র সচেতনতাই এই অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে পারে। আমাদের এই শিবিরের মূল লক্ষ্য— সাধারণ মানুষকে সহজ ভাষায় সেই সতর্কতার বার্তা পৌঁছে দেওয়া।এই শিবিরে এলাকার মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাঁরা মনোযোগ সহকারে বক্তৃতা শোনেন, প্রশ্ন করেন এবং নিজেদের মতামত ভাগ করে নেন। প্রশাসনের এমন নাগরিকমুখী ভূমিকা তাঁদের মধ্যে একধরনের আস্থা সৃষ্টি করে।স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে জানান, “এই ধরনের শিবির আরও ঘনঘন হওয়া উচিত। অনেক কিছু জানার সুযোগ হয়, যেটা সাধারণ মানুষ সচরাচর জানতে পারেন না।”প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি জনমুখী ও সমাজপোযোগী পদক্ষেপ। শুধু আইন প্রয়োগ নয়, মানুষকে সচেতন করে গড়ে তুলতে পুলিশের এমন ভূমিকা ভবিষ্যতে আরও দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মত এলাকার সচেতন মহলের।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
