ধলাইয়ে সোয়া-দুই-কিলো ব্রাউন সুগার সহ আটক তিন পাচারকারী
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১ ২৩ ১১ ১০ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ২৩ ১১ ১০
ধলাই ভাগা বাজার এলাকায় প্রায় সোয়া দুই কিলো ব্রাউন সুগার আটক করেছে পুলিশ। সঙ্গে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, একটি অলটো গাড়িতে নিষিদ্ধ মাদকদ্রব্য নিয়ে মিজোরাম সীমান্ত থেকে ধলাইয়ের উদ্দেশ্যে আসছিল তিন পাচারকারী। পুলিশের কাছে আগে থেকেই গোপন সূত্রে খবর আসে। খবর পাওয়া মাত্র স্পেশাল টাস্কফোর্স গড়ে তোলা হয় এবং তারা খুব সাবধানে অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করে। তল্লাশিতে যে ব্রাউন-সুগার পাওয়া গেছে, সেটা আন্তর্জাতিক বাজারে মূল্য অনেক বেশি। ধারণা করা হচ্ছে কাছাড় হয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। তবে পুলিশের তৎপরতায় এটি আটকানো গেছে।
আটক তিন ব্যক্তির নাম, নাজিম উদ্দিন লস্কর (৩৭), ফারুক আহমেদ (৩৪) এবং নজরুল হক লস্কর (৪৫), এরা প্রত্যেকেই স্থানীয় এলাকার বাসিন্দা। মিজোরামের ভাইরেংতি এলাকা থেকে কাছাড়ে পাচার করা হয়েছিল ব্রাউন সুগারের প্যাকেটগুলো। প্রাথমিক তদন্তে জানা গেছে কাছাড় জেলার তিন ব্যক্তিকে শুধুমাত্র পাচারের কাজে ব্যবহার করা হয়েছিল। এর মূল সূত্র অন্য কোথাও রয়েছে কিনা, এটা খুঁজে দেখছে পুলিশ।পুলিশসুপার বিএল মিনা এব্যাপারে বলেন, “সীমান্ত সংলগ্ন এলাকায় এধরনের মাদক পাচারের চেষ্টা করে অনেকেই, তবে আমাদের গোয়েন্দা বাহিনী এবং পুলিশ সক্রিয়ভাবে সামাল দিচ্ছে। গত কয়েকমাসে এত বড় আকারের মাদকদ্রব্য একসঙ্গে আটক হয়নি। যে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে হয়তো আরও অনেক তথ্য বেরোবে। আমরা সম্প্রতি ধলাইয়ে মৈত্রী প্রকল্পের অধীনে উন্নতমানের থানা পেয়েছি। এবার দোয়ারবন্ধ থানা স্বাধীনভাবে কাজ করতে শুরু করেছে। তবে আমাদের সব থেকে বড় শক্তি হচ্ছে জনগণের সহায়তা।”
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
