তৃণমূল নেতার সাহায্যে বিয়ের পিঁড়িতে বসছে রুবিনা
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০ ১৮ ০৬ ০১ আপডেট: ৩ অক্টোবর ২০২০ ১৮ ০৬ ০১
মালদা; ৩ অক্টোবর: মালদা জেলার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার খন্তা গ্রামের বাসিন্দা রুবিনা খাতুন।দারিদ্রতার কারণে ১৯ বছর বয়সী এই যুবতীর বিয়ে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।আগামীকাল বিয়ে রুবিনার ।কিন্তু বিয়ের জন্য যতটুকু টাকা পয়সার দরকার কিছুই নেই তাদের কাছে ।কিভাবে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না তারা।রুবিনার বাবা মইনুল হক মারা গেছেন বেশ কয়েক বছর আগে।অসহায় বৃদ্ধ মা ছাড়া পরিবারে চার বোন এক ভাই।ছোট ভাইয়ের বয়স ৮ বছর।ফলে পরিবারের রোজগেরে সদস্য বলতে এই মুহূর্তে তেমন কেউ নেই।কিন্তু অসহায় দুস্থ এই পরিবারটি রেশন ছাড়া তেমন কোনো সরকারি সাহায্য পায় না।জন্মের সার্টিফিকেট না থাকার কারণে রুবিনা রূপশ্রী প্রকল্পের টাকা পাইনি।এমনকি আবাস যোজনার ঘর মেলেনি গরিব এই পরিবারটির। অসহায় এই পরিবারের দারিদ্রতার কথা জানতে পারেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা হরিশ্চন্দ্রপুর এর দাপুটে নেতা বুলবুল খান। আর তাদের দারিদ্রতার কথা জানতে পেরে পাশে গিয়ে দাঁড়ালেন সহৃদয় এই তৃণমূল নেতা। বুলবুল বাবুর কাছে সাহায্য পেয়ে কেটেছে বিয়ে নিয়ে অনিশ্চয়তা।হাসি ফুটেছে রুবিনা এবং তার পরিবারের মুখে।
আজ এই পরিবারটির সঙ্গে দেখা করতে এসে আর্থিক সাহায্য করেন বুলবুল খান। এছাড়াও তিনি চাল, ডাল,আলু সহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য দেওয়ার কথা বলে যান স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে।তিনি জানান যে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা যাতে তারা পায় সেই ব্যাপারটি তিনি দেখবেন।
রুবিনার দিদা সাবেরা বেওয়া বলেন,"খুব কষ্ট করে দিন কাটে আমার মেয়ে ও নাতি নাতনীদের।জমি জায়গা কিছু নেই।সরকারি কোন তেমন সাহায্য পাই না।এর ওর সাহায্যে কষ্ট করে সংসার চালায়। রেশনের যেটুকু পাই দুই বেলা খাবার জন্য সেটাই ভরসা। নাতনির বিয়ে তো ঠিক হয়েছিল কিন্তু এরকম অবস্থায় কিভাবে বিয়ে দেবো ভেবে পাচ্ছিলাম না। বুলবুল বাবু পাশে এসে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করলেন বলে আমার নাতনি বিয়ের পিঁড়িতে বসতে পারছে।আমাদের খুব ভালো লাগছে।উনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।"
বুলবুল খান বলেন,"মেয়েটির মা আছে কিন্তু বাবা নেই। খুব অসুবিধার মধ্যে দিয়ে দিন কাটছে তাদের। আমি কালকেই এই পরিবারটির কথা জানতে পারি। আজ এসে আর্থিকভাবে কিছু সাহায্য করে গেলাম ওনাদের। ভবিষ্যতে এদের যে কোন দরকারে আমি পাশে থাকব। আর এই ধরনের কাজ তো আমার কাছে নতুন নয় আমি বরাবরই মানুষের পাশে থাকি।"
হাজী সৌরভ আলী নামে এক স্থানীয় বাসিন্দা বলেন,"মেয়েটির কাল বিয়ে আছে কিন্তু আর্থিক অনটনের কারণে বিয়ে কিভাবে হবে কেউ ভেবে পাচ্ছিল না। এদের দুরাবস্থার কথা জানতে পেরে পাশে এসে দাঁড়ালেন বুলবুল খান। মানুষের সমস্যা হলে উনি পাশে এসে দাঁড়ান। উপরওয়ালার কাছে কামনা করব উপরওয়ালা যাতে ওনার মঙ্গল করেন। "
বুলবুল খানের সাহায্যের ফলে কাল বিয়ের পিঁড়িতে বসতে পারছে রুবিনা। হাসি ফুটেছে অসহায় পরিবারের মুখে। উনার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
প্রসঙ্গত ,এই প্রথম নয় করোনা আবহে বহু দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের এই তৃণমূল নেতা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো কে জনসংযোগের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে দাপুটে তৃণমূল নেতা বুলবুল খান।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- কোন-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সুবর্ণজয়ন্তী বর্ষে সম্মানন
- কবি অনিমেষ সরকারের ভার্চুয়াল সাক্ষাৎকার নিলেন বেদশ্রুতি মুখার্জী
- লবণ, গোলমরিচ ও লেবু দূর করবে ১০টি স্বাস্থ্য সমস্যা!
- বেসরকারি ব্যাংকের সিএসপি কর্মীর কাছ থেকে টাকা লুটের চেষ্টা
- গ্রামে পানীয় জলের সমস্যা,টায়ার জ্বালিয়ে পথ অবরোধ মালদায়
- দাঁতনের ইতিহাসের আলোকে ঐতিহ্যের স্কুল বাড়ি : এক ঐতিহাসিক অনুসন্ধ
- `আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা`র সাহিত্য সম্মেলন-২০২৪
- দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে মাটি কাটার কাজ
- পরিযায়ী শ্রমিকের পুত্র মিজানুর দারিদ্র্যতাকে জয় করে রাজ্যের মেধা
- শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ গৃহবধূ
- গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের সাহায্য জামায়াতে ইসলামী হিন্দের
- হবিবপুর এলাকায় সাপের কামোড়ে মৃত্যু যুবকের
- বন্যা পরিস্থিতি দেখতে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রহিম বক্সি
- আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার নইমুল ইন্তেকাল
- করোনাভাইরাস নিয়ে বিশেষ সচেতনতা অভিযানে নামলেন বিধায়ক
