ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

তৃণমূল থেকে বহিস্কার করা হলো বিপ্লব সহদোর সহ রতন ঘোষকে

পল মৈত্র

প্রকাশিত: ২৫ জুন ২০১৯ ২১ ০৯ ২২   আপডেট: ২৫ জুন ২০১৯ ২১ ০৯ ২২

দক্ষিন দিনাজপুরঃ 

তৃণমূল থেকে বহিস্কৃার করা হলো বিপ্লব মিত্রের দুই ভাই প্রশান্ত মিত্র ও চিরঞ্জিৎ মিত্র সহ বিপ্লব ঘনিষ্ট রতন ঘোষকেl আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের সুবর্ণতটে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষনা করেন বর্তমান তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ। জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, জেলা তৃণমূল নেতা সোনা পাল,দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বর্তমান সহকারী সভাধিপতি ললিতা টিগ্গা, বালুরঘাট টাউন সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা র সরকারি কৌঁসুলি সুভাষ চাকী সহ অন্যান্যরা।

এই সভা থেকে অর্পিতা ঘোষ জানান বিভিন্ন তোলাবাজি, দুর্নীতি সহ দলবিরোধী কার্যকলাপের জন্য তাদের বহিস্কার করা হলো। প্রশান্ত মিত্র বর্তমানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান তাই তাকে বহিস্কারের সঙ্গে তার বিরূদ্ধে অনাস্থা আনতে চলেছে দল। পাশাপাশি অর্পিতা ঘোষ আরো জানান, দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের সংখ্যা গরিষ্ঠতা তৃণমূল কংগ্রেসের রয়েছে তাই সভাধিপতি লিপিকা রায় বিজেপিতে যোগদান মানেই এই নয় যে এই বোর্ড বিজেপি পেয়ে গেলো। তাই সভাধিপতি সহ অন্যান্য সদস্য যারা শেষমেশ পর্যন্ত বিজেপিতে থাকবে তাদের বিরুদ্ধে সদস্যপদ খারিরজের প্রস্তাব আনতে চলেছে সদ্য দ্বায়িত্ব পাওয়া জেলা পরিষদের দলনেতা প্রবীর রায়। তিনি আরো বলেন তাদের হাতে বিজেপিতে যোগদানের ছবি প্রমান হিসাবে তারা জেলা প্রশাসনের কাছে পাঠাবেন সেই সব সদস্য যারা বিজেপিতে আছেন সদস্যপদ খারিজের জন্য। তিনি বলেন এখনো দক্ষিন দিনাজপুর জেলা পরিষদে তৃণমূল সংখ্যা গরিষ্ঠ দল, যা সময় মতো প্রমান হবে, এইদিন যোগদান করা বেশ কিছু সদস্য দলে ফিরে আসার কথা বলেছে। তাই দক্ষিন দিনাজপুর জেলা পরিষদে তৃণমূল ক্ষমতাই থাকবে।

অর্পিতা ঘোষ আরো জানান,দীর্ঘদিন যাবৎ দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কোনো সভাপতি না থাকায় রাজ্যে মজিরুদ্দিন মিয়া ওরফে ধোলুর নাম পাঠানো হয়েছিল এবং তা অনুমোদন হয়ে আসায় আজ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতির দায়িত্বভার অর্পণ করা হলো মজির উদ্দিন মিয়া ওরফে ধলুকের এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বর্তমান দলনেতা হিসেবে দায়িত্বভার দেওয়া হলো বর্তমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ এবং প্রাক্তন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রায় কে l এখনো পর্যন্ত বেশ কিছু নব্য বিজেপিতে যোগদান কারী জেলা পরিষদ সদস্য দলে ফেরার জন্য যোগাযোগ করছেন তারা ফিরে আসবার পর যারা বিজেপিতে থাকবেন তাদের সদস্যপদ বাতিলের জন্য প্রশাসনিক কর্তা ব্যাক্তিদের সঙ্গে যোগাযোগ রাখবেন প্রবীর রায় l

এর প্রতিক্রিয়া দিতে গিয়ে সদ্য বিজেপিতে যোগদান কারীরা জানান ,দুর্নীতি যদি হয়ে থাকতো তবে হঠাৎ আজ কেনো এই গল্প শোনানো হচ্ছে,বিজেপিতে যোগদান তারা করেছেন বলেই প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে l মূলত গতকাল ১০ জন জেলা পরিষদের সদস্য বিজেপিতে যোগদান করলেও দুএক দিনের মধ্যেই সেই সংখ্যা ১৪ তে পৌঁছবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর