জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
জাগরণ ডেস্ক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮ ১২ ১২ ১৩ আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১২ ১২ ১৩
ব্লাসফেমি অভিযোগে আট বছর কারাভোগের পর জেল থেকে মুক্তি পেলেন আসিয়া বিবি। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী সাইফ মুলুক।
নিরাপত্তা কর্মকর্তারা জানায়,দক্ষিণ পাঞ্জাবের মুলতানের একটি জেল থেকে বুধবার (৭নভেম্বর) রাতে আসিয়া বিবি ছাড়া পেয়েছেন।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির পর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় আসিয়া বিবিকে রাজধানী ইসলামাবাদের কাছে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি বিমানে করে রওনা হয়েছেন। কিন্তু তিনি কোথায় যাচ্ছেন সে বিষয়ে সঠিকভাবে কিছু জানানো হয়নি।
অপরদিকে আসিয়া বিবির দেশ ত্যাগের খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল। আজ বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে একথা জানান তিনি।
আসিয়া বিবি,যিনি আসিয়া নুরেন নামেও পরিচিত। তিনি পাঁচ সন্তানের জননী। মহানবী হযরত মোহাম্মদ(স:)কে অবমাননার অভিযোগে ২০১০ সালে তার মৃত্যুদণ্ডাদেশ দেয় পাকিস্তানের আদালত। যদিও তিনি সবসময় বলে এসেছেন তিনি নির্দোষ। সুপ্রীম কোর্টে আপিল করেন আসিয়া বিবি। সম্প্রতি সুপ্রীম কোর্টের বিচারপতিরা তাকে বেকসুর খালাস দেয়।
আসিয়া বিবিরি স্বামী জানান, তারা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছেন। তিনি কয়েকটি দেশের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। বেশ কয়েকটি দেশ তাকে আশ্রয় দেবার কথা বলেছে।
তবে পাকিস্তান সরকার বলছে,দেশজুড়ে সহিংস বিক্ষোভের পরিসমাপ্তির পর তার বিদেশে যাওয়ার জন্য আইনী কার্যক্রম শুরু করবেন।
তার খালাসের রায়ের প্রতিবাদে দেশজুড়ে ইসলামপন্থি সংগঠনগুল বিক্ষোভ করছে। তাদের চাপের মুখে সরকার আসিয়া বিবির পাকিস্তান ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে।
প্রসঙ্গত,২০০৯ সালের জুনে একদল নারীর সঙ্গে ফসলের জমিতে কাজ করছিলেন আসিয়া বিবি । তিনি ঐ নারীদের বালতি থেকে এক গ্লাস পানি নিলে ঐ নারীদের সঙ্গে তার ঝগড়া হয়।
ওই নারীরা বলেন,যেহেতু আসিয়া বিবি খ্রিস্টান,সেহেতু তিনি মুসলিমদের বালতির পানিতে গ্লাস ডুবিয়ে পানি তুলতে পারেন না। তাদের বালতির পানি অশৌচ হয়ে গিয়েছে। নারীরা আসিয়া বিবিকে ইসলাম ধর্ম গ্রহণের দাবি জানান। ঝগড়ার এক পর্যায়ে হযরত মুহাম্মদ স.কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ করেন নারীরা।
বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তার মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। ব্লাসফেমির দায়ে আট বছর ধরে সাজা ভোগ করছিলেন তিনি। সূত্র: বিবিসি
সাইসে/বিএস/সাইসে
- পুরসুরায় ভোট প্রচারে তারকাঝলক
- জাকির হোসেনের সমর্থনে মহিলাদের মহামিছিল।
- রোড ম্যাপ পত্রিকার সেমিনার ও ঈদ সংখ্যা প্রকাশ
- নতুন পয়গামের ঈদ সংখ্যা প্রকাশ ও সাহিত্য সভা
- হুমায়ুনের বিরুদ্ধে সিউড়িতে FIR, পাল্টা তৃণমূলকে দায়
- জাকিরের সমর্থনে জঙ্গিপুরে অভিনেত্রী শ্রাবন্তী, উচ্ছ্বাসে ভাসল জনতা।
- কবিতা - আসছে ভোট
- কবিতা - এস আই আর
- ধুলিয়ানের আজিজ শেখ WBCS অফিসার, গর্বিত কাঞ্চনতলা
- মালদায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে কড়া নজর প্রশাসনের
- সুতির কারবোলায় ভোট ডিলিটের দরুন ব্যাপক চাঞ্চল্য
- সামসেরগঞ্জে নাজমে আলমের শক্তি প্রদর্শন
- সামসেরগঞ্জে নাজমে আলমের শক্তি প্রদর্শন
- বহরমপুরে অধীরের প্রচারে ফের অশান্তি
- পিএনজি থাকলে এলপিজি ছাড়ার আহ্বান
- মালদায় জাঁকজমকপূর্ণ র্যাপিড চেস প্রতিযোগিতা
- নুর আলমকে প্রার্থী করতেই সামশেরগঞ্জে তৃণমূলের জোয়ার, বিজেপি-কংগ্রেস ছেড়ে দলে দলে যোগদান
- জঙ্গিপুর মুর্শিদাবাদ
জঙ্গিপুরে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর - ভোটের আগে সামশেরগঞ্জে কড়া নিরাপত্তা
- তৃণমূলকে শূন্য করার হুঁশিয়ারি, বিজেপি প্রার্থী সুনীল চৌধুরীর।
- ধুলিয়ান পৌর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী নূর আলম।
- SIR তালিকায় ফিরল জাকির–বাইরনের নাম, তবুও দুশ্চিন্তায় সাধারণ ভোটার
- সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান লালগোলাতে।
- জয়দেব কেন্দুলিতে চার কৃতির স্মরণসভা
- বৃষ্টিতে অনিশ্চয়তায় ঈদের নামাজ
- প্রার্থী বদলের দাবিতে বিজেপির হাইভোল্টেজ বিক্ষোভ, উত্তাল বৈষ্ণবনগর
- প্রার্থী বদলের দাবিতে বিজেপির হাইভোল্টেজ বিক্ষোভ, উত্তাল বৈষ্ণবনগর
- প্রার্থী বদলের দাবিতে বিজেপির হাইভোল্টেজ বিক্ষোভ, উত্তাল বৈষ্ণবনগর
- প্রার্থী বদলের দাবিতে বিজেপির হাইভোল্টেজ বিক্ষোভ, উত্তাল বৈষ্ণবনগর
- সাগরদিঘী মুর্শিদাবাদ
ঈদ উপলক্ষে সম্প্রীতি সভা ও সতর্ক বার্তা সাগরদিঘী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
