ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পাঁচ দফা দাবিতে প্রতিবাদ মিছিল

হক জাফর ইমাম, মালদা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৩৩   আপডেট: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৩৩

ট্রাক মালিকদের ওপর হয়রানিরর প্রতিবাদ পাঁচ দফা দাবি নিয়ে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মালদা জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের শতাধিক সদস্যরা। বুধবার দুপুর একটা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে মিছিল করে আসেন ওই সংগঠনের সদস্যরা। তারপরই প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয় । পরে সংগঠনের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি জেলাশাসকের কাছে পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন কপি জমা দেন।মালদা জেলার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভশ্রী কুন্ডু বলেন, বিভিন্নভাবে একাংশ পুলিশেরা ট্রাকচালকদের হয়রানি করছে। তা ছাড়াও দেখা যাচ্ছে ওভারলোডিং-এর মাত্রা বেড়ে গিয়েছে। জিএসটি সম্পর্কে মালিকদের কিছু  জানানো হচ্ছে না। অথচ জিএসটি কেটে নেওয়া হচ্ছে  । এরকম একাধিক দাবির বিষয়গুলি নিয়ে সোচ্চার হয়েছে মালদা জেলার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। রাজ্য জুড়ে এই আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে এব্যাপারে কোন প্রতিকার করা না হলে ১৯ আগস্ট থেকে বৃহত্তর আন্দোলন ও ধর্মঘটে সামিল হবেন রাজ্যের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।

মালদা জেলা ব্যবসায়ীর নেতা উজ্জল সাহা বলেন লরি চালকদের ওপর বিভিন্ন কালা কানুন চাপিয়ে দেওয়ার প্রতিবাদে পাঁচ দফা দাবি নিয়ে রাজ্যজুড়ে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রতিবাদ, আন্দোলনের সোচ্চার হয়েছেন। মালদার সংগঠনের পক্ষ থেকে জেলাশাসকের অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর