গেস্ট হাউস থেকে বিতাড়িত শিক্ষক:নিন্দার ঝড় মালদহ জেলা জুড়ে
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৪ ০২ ০৮ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৪ ০২ ০৮
নিজস্ব সংবাদদাতা,পুষ্প প্রভাত,হরিশ্চন্দ্রপুর
:মালদহের ১০জন শিক্ষক সোমবার সল্টলেকে গেস্ট হাউস থেকে বিতাড়িত হন বিশেষ সম্প্রদায়ের হওয়ায় কারণে বলে দাবি করেছেন।তারা মঙ্গল বার বাড়ি ফিরেছেন মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান।এই দশ জন শিক্ষকের মধ্যে হরিশ্চন্দ্রপুর-১ব্লকের চারজন ও কালিয়াচক এলাকার ছয় জন।এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর-১ব্লকের কাওয়ামারি সুরাইয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক আবদুল লতিফ বলেন,আমরা জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক বিকাশ ভবনে স্কুলের কাজে গিয়েছিলাম।সোমবার সকালে পূর্বের বুক করা সল্টলেক ডি এল ব্লকের ট্রিনিটি গেস্ট হাউসে গেলে কিছুক্ষন থাকার পর ম্যানেজার গেস্ট হাউস ছাড়তে বলেন।শিক্ষকরা প্রত্যেকেই মুসলিম হওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের আপত্তি আছে বলে জানান।এই ঘটনায় আমরা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে বাড়ি ফিরে এসেছি।আমাদের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে এটা ভাবতেই অবাক লাগছে।বাড়ি ফিরে ও কালকের ঘটনার জন্য মনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জেলার বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃত্ব। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদহ জেলা সভাপতি বিপ্লব গুপ্ত বলেন,অত্যন্ত জঘন্যতম কাজ এটা। আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মালদহ জেলা সম্পাদক অরুণ কুমার প্রসাদ বলেন,জাতপাত বিচার করে বিভাজন আমরা সমর্থন করি না।এটা খুবই দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা।প্রশাসন দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের মালদহ জেলা সভাপতি মুহাম্মদ ওয়াহেদুল্লাহ আলি বলেন,এই ঘটনা রাজ্যের শিক্ষকদের চরম অপমানিত করা হয়েছে।তীব্র নিন্দা জানাচ্ছি আগামী দিনে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রশাসন ব্যাবস্থা নিক।
জেলা কংগ্রেস সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম বলেন,এই বিষয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এদিন মালদহ জেলা শাসক ও পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। ওই হোটেল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে ও হোটেলের লাইসেন্স বাতিল করতে হবে।
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
