কাছাড়ে করোনায় মারা গেলেন জানিগঞ্জের ব্যবসায়ী নারায়ন মিত্র
আবুল সাহিদ , শিলচর আসাম
প্রকাশিত: ১৬ জুলাই ২০২০ ১৮ ০৬ ২৬ আপডেট: ১৬ জুলাই ২০২০ ১৮ ০৬ ২৬
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জানিগঞ্জের ব্যবসায়ী নারায়ন মিত্র। পরিবার সূত্রের খবর অনুযায়ী, তিনি শ্বাসজনিত রোগে ভুগছিলেন, বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার সকাল ৬টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। এরপর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এবার তার শেষকৃত্য কোভিড নিয়মে সম্পন্ন হবে, স্বাস্থ্যকর্মীরা পিপিই কিট পরে কাজটি করবেন এবং পরিবারের সদস্যদের শুধু একবার দেখার সুযোগ থাকবে।
জানিগঞ্জের বাসিন্দা নারায়ন মিত্রের বয়স ৭০ বছর, তিনি বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা দুলাল মিত্রের বড় ভাই। দুই ছেলে, সত্যজিৎ মিত্র (৩৮) এবং অভিজিৎ মিত্র (৩৫), স্ত্রী অনিন্দিতা মিত্র (৬০), ছোটভাই সহ পরিবারের লোকজনদের রেখে গেছেন তিনি।
দুলাল মিত্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শ্বাসজনিত রোগে ভুগছিলেন নারায়ণ মিত্র। বুধবার রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর অক্সিজেন লেবেল অত্যন্ত নেমে যায়। ফলে প্রাথমিকভাবে তার সোয়াব স্যাম্পল নেওয়া সম্ভব হয়নি। পরে তাকে ভেন্টিলেশনে ভর্তি করার পর সোয়াব স্যাম্পল সংগ্রহ করা হয়।
স্বাস্থ্যের অবস্থা ততটা খারাপ ছিল না, তবে শ্বাসের কারণে কষ্ট পাচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে মৃত্যু হওয়ার কিছুক্ষণ পর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় তার রিপোর্ট পজিটিভ। সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের স্যাম্পল সংগ্রহ করা হয়।
এছাড়া জানানো হয়েছে, তার শেষকৃত্যের পুরো প্রক্রিয়া কোভিড নিয়মে হবে। খবরটি গুয়াহাটি পাঠানো হয়েছে, সেখান থেকে বলে দেওয়া হবে কিভাবে কাজটি সম্পন্ন করা হবে।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, নারায়ন মিত্রের করোনা পজিটিভ ছিল এবং তার মৃত্যু কোভিড মৃত্যু হিসেবে গণ্য করা হবে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো ডেথ অডিট প্রক্রিয়া চলছে, এটি সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এটি কাছাড় জেলার দ্বিতীয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। এর আগে শান্তিবালা নাথের মৃত্যুর পর তার শরীরে করোনা ভাইরাস সংক্রমণের সংকেত পাওয়া গেছিল। সেক্ষেত্রেও ডেথ ওডিট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃত্যুটি করোনায় হয়েছে বলে স্বীকার করে স্বাস্থ্য বিভাগ।
নারায়ন মিত্রের ছেলে অভিজিৎ মিত্র জানিয়েছেন, ‘কিছুদিন আগেই তারা বাবার জন্মদিন পালন করেছিলেন। এভাবে আচমকা তিনি চলে যাবেন এটা ভাবতে পারছেন না।’ শহরের অনেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে নারায়ন মিত্রের মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন।
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
