উন্নয়ন ও নিরাপত্তার খাতিরে উচ্ছেদ অভিযান সামশেরগঞ্জে, ব্যবসা হারা হাজারো ব্যবসায়ী
সফিকুল ইসলাম: সামশেরগঞ্জ ,মুর্শিদাবাদ
প্রকাশিত: ৬ আগস্ট ২০২৫ ০৯ ০৯ ৫০ আপডেট: ৬ আগস্ট ২০২৫ ০৯ ০৯ ৫০
শুরু হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান, ডাকবাংলো সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের আশপাশে উচ্ছেদ অভিযান। ফ্লাইওভার নির্মাণের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই প্রশাসনের তরফে দোকানপাট ভাঙার কাজ শুরু হয়েছে। উপস্থিত ছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের আধিকারিক এবং বিপুল সংখ্যক পুলিশ কর্মী। উন্নয়নের তাগিদে এই সিদ্ধান্ত, তবে জীবিকাহানির শঙ্কায় কাঁপছেন ব্যবসায়ীরাযেখানে একদিকে সরকারি পরিকল্পনা অনুযায়ী দীর্ঘ প্রতীক্ষিত ফ্লাইওভার নির্মাণের কাজ এগোচ্ছে, অন্যদিকে শতাধিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী তাঁদের বহু বছরের দোকান হারিয়ে কার্যত দুঃখের প্রতিচ্ছবি তাদের চেহারায় । অনেকেই ৪০-৫০ বছর ধরে রাস্তার ধারে ব্যবসা করে পরিবার চালিয়ে আসছিলেন। তাঁদের মধ্যে এক প্রবীণ দোকানদার আতাউর রহমান ও শফিকুল ইসলাম বলেন, প্রায় ৪৫ বছর ধরে এই রাস্তায় ব্যবসা করছি। আগেও রাস্তা চওড়া করতে কিছু অংশ কেটেছিল। এবার পুরো দোকানটাই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল।” যদিও তিনি জানান আমাদের এর আগে নোটিশ দিয়েছিল নিজে থেকে তুলে নেওয়ার জন্য। ভাবিনি পুরোটাই নিয়ে নেবে তাই যেটুকু অবশিষ্ট ছিল আজ সরকারের আধিকারিকরা এসে বলডোজার দিয়ে ভেঙে দেয়। আর একজন অন্যদিকে জানান , ডাকবাংলো এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। জাতীয় সড়ক ১২—যা উত্তরবঙ্গ এবং আন্তর্জাতিক সড়ক সংযোগের গুরুত্বপূর্ণ করিডর—প্রায়শই যানজটে আটকে পড়ে। দিনের পাশাপাশি রাতেও চলাচল ব্যাহত হয়। এমন অবস্থায়, ফ্লাইওভার নির্মাণ একান্ত প্রয়োজনীয়। এর ফলে একদিকে যানজট কমবে, অন্যদিকে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও কমবে। এই যোগাযোগ ব্যবস্থা অর্থনীতির সাথেও জড়িত।
উচ্ছেদের আগে ব্যবসায়ীদের সরকারি নোটিশ দেওয়া হয়েছিল, যাতে নির্ধারিত তারিখের আগে দোকানের সামগ্রী সরিয়ে নেওয়া যায়। অনেকে আগেভাগে সরিয়ে নিলেও, অনেকেই শেষ পর্যন্ত প্রস্তুত ছিলেন না। তাঁদের ধারণা ছিল এতটা জায়গা নেওয়া হবে না। ফলে, মঙ্গলবার সকাল থেকেই যখন বুলডোজার চালানো শুরু হয়, তখন ভিড় জমে যায় রাস্তায়। অনেকের মন খারাপের প্রতিচ্ছবি ভেসে ওঠে। দীর্ঘদিনের এই জায়গার সঙ্গে ভালোবাসা সে তো হবেই। উচ্ছেদ হওয়া চা ব্যবসায়ী তরিকুলের একটাই অনুরোধ—ফ্লাইওভার নির্মাণ শেষে যদি কোনও অংশ খালি থাকে, সেই অংশে যেন তাঁদের পুনরায় ব্যবসার অনুমতি দেওয়া হয়।তাঁদের কথায়, যদি সামান্য কিছু জায়গা বাঁচে থাকে, সেটায় যেন নতুন কেউ এসে দখল না করে। আমরা যারা এত বছর ধরে ব্যবসা করছি, তারাই যেন সেই জায়গায় আবার দাঁড়াতে পারি।”ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় মানুষের ভিড় জমে উঠে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় শামশেরগঞ্জ থানার বিপুল পুলিশ বাহিনী। রাস্তায় বারবার মাইকিং করে সাধারণ মানুষকে অনুরোধ করা হয় যেন অযথা জমায়েত না করেন , এবং জাতীয় সড়কের কাজের কেও যেনো কোনও বাধা না দেই। অন্যদিকে, বন দপ্তরের আধিকারিকদের তরফে ঘোষণা করা হয়, পারমিশন ছাড়া কোনও গাছ কাটা যাবে না—যদি কেউ আইনভঙ্গ করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন রাস্তার দুই ধারে কিছু বট গাছ রয়েছে।উল্লেখ্য যে,উন্নয়নের স্বার্থে ফ্লাইওভার নির্মাণ আজ সময়ের দাবি হলেও, এই প্রকল্পের জেরে ক্ষতিগ্রস্ত বহু মানুষ আজ জীবিকা হারানোর মুখে। তাঁদের পাশে প্রশাসন কীভাবে দাঁড়াবে, পুনর্বাসনের কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না—এখন সেদিকেই তাকিয়ে ব্যবসায়ীরা।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
