ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত প্লেনের সিভিআর পাওয়া যাচ্ছে না
জাগরণ ডেস্ক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮ ১২ ১২ ৫৬ আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১২ ১২ ৫৬
ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত প্লেনের ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) খুঁজে পাওয়া যাচ্ছে না।
দুর্ঘটনার সপ্তাহ পরেও ধ্বংসাবশেষে তল্লাশি চলছে।শনিবার অনুসন্ধানকারীরা কিছু সময়ের জন্য সিভিআর থেকে সংকেত শুনতে পেলেও রোববার থেকে ওই সংকেত আর পাওয়া যাচ্ছে না।
বার্তা সংস্থা সিএনএন ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধানের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে,ডুবুরিরা সিভিআর এর অবস্থান জানতে কাজ করে যাচ্ছেন।এটা উদ্ধার করা সম্ভব হলে বোয়িং-৭৩৭ দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে কী ঘটেছিল তা জানা যাবে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান মুহাম্মদ সৌগি গণমাধ্যমকে জানান,‘ককপিট ভয়েস রেকর্ডার থেকে শনিবার এক ধরনের সুক্ষ্ম শব্দ শোনা গিয়েছিলো,তবে রোববার থেকে ওই শব্দ আর শোনা যাচ্ছে না।আমরা ব্ল্যাক বক্স খুঁজে পাওয়ার আশপাশের ৫০ মিটারের মধ্যে তল্লাশি চালিয়েছি তারপরও সিভিআর (ককপিট ভয়েস রেকর্ডার)খুঁজে পাইনি’।
বুধবার পর্যন্ত অনুসন্ধান কাজ চলবে বলে জানিয়েছেন মুহাম্মদ সৌগি।
তিনি বলেন, বৃহস্পতিবার (১ নভেম্বর) প্রথম ব্ল্যাক বক্স যা মূলত ফ্লাইট ডাটা রেকর্ডার নামে পরিচিত, তা উদ্ধার করতে সক্ষম হয়েছেন।কিন্তু ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) নামের আরেকটি অংশ যেখানে ককপিটের ভেতর পাইলটদের নিজেদের মধ্যের কথাবার্তা,পাইলটদের সঙ্গে বিমানের অন্য ক্রুদের কথা, ককপিট এর সঙ্গে এয়ার কন্ট্রোল ট্রাফিক বা বিভিন্ন বিমান বন্দরের সঙ্গে রেডিও যোগাযোগের কথা রেকর্ড হতে থাকে সেটি খুঁজে পাওয়া যায়নি এখনো।
গত ২৯ অক্টোবর ১৮৯ জন যাত্রী নিয়ে লায়ন এয়ারের ওই প্লেনটি জাভা সাগরে বিধ্বস্ত হয়। জাকার্তা থেকে উড্ডয়নের ১৩ মিনিটের মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে প্লেনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, আরোহীদের সবাই হয়তো মারা গেছেন।
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
