আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ ২২ ১০ ৪৫ আপডেট: ৬ অক্টোবর ২০২৬ ২২ ১০ ৪৫
`পুষ্প প্রভাত : সামশেরগঞ্জ মোহাঃ মাসুদ আলী
প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ থাকার পর সুদূর রাজস্থান থেকে এক নাবালিকাকে উদ্ধার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ। কাটলো পরিবারের দুশ্চিন্তা ও উৎকণ্ঠা। স্বস্তির নিশ্বাস। সামসেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাসের তৎপরতা এবং দক্ষ নেতৃত্বে বড়সড় সাফল্য পেল সামসেরগঞ্জ থানার পুলিশ। প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ থাকা এক নাবালিকাকে সুদূর রাজস্থান থেকে উদ্ধার করে পরিবারের হাতে স্বস্তি ফিরিয়ে দিল পুলিশ। বাড়ির মেয়েকে ফিরে পেয়ে আবেগাপ্লুত পরিবার। পুলিশের এই সাফল্যের জন্য বিশেষভাবে আইসি কুনাল কান্তি দাসের প্রশংসা করেছেন পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময়ে ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শামসেরগঞ্জ ফিল্ড এলাকার বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। মেয়েকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি করলেও কোনও সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত সামসেরগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেন পরিবারের সদস্যরা।এর মাঝেই সামসেরগঞ্জ থানায় রদবদল হয়। নতুন আইসি হিসেবে দায়িত্ব নেন কুনাল কান্তি দাস। নিখোঁজ নাবালিকার বিষয়টি তাঁর নজরে আসতেই গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন তিনি। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আইপিএস সুরিন্দর সিংহের তত্ত্বাবধানে এবং আইসি কুনাল কান্তি দাসের নেতৃত্বে নাবালিকাকে উদ্ধারের জন্য বিশেষ তৎপরতা শুরু করে পুলিশ। সামসেরগঞ্জ থানার এসআই প্রশান্ত কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্তে নামে। উন্নত প্রযুক্তির সাহায্যে বিভিন্ন সূত্র খতিয়ে দেখে নাবালিকার লোকেশন ট্র্যাক করা হয়। তদন্তে তার অবস্থান রাজস্থানে বলে জানতে পারে পুলিশ। এরপর দ্রুত রাজস্থানে পৌঁছে দিগ জেলা থেকে নাবালিকাকে উদ্ধার করে সামসেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার নাবালিকাকে সামসেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বহরমপুরের একটি হোমে পাঠানো হয়েছে। ধুলিয়ান থেকে কীভাবে ওই নাবালিকা সুদূর রাজস্থানে পৌঁছল, তার সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না এবং ঘটনার নেপথ্যে আসল রহস্য কী, তা খতিয়ে দেখছে পুলিশ।দীর্ঘদিন ধরে নিখোঁজ মেয়েকে প্রযুক্তির সাহায্যে রাজস্থান থেকে উদ্ধার করে পরিবারের মুখে হাসি ফোটানোয় সামসেরগঞ্জ থানার পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে। বিশেষ করে দায়িত্ব নেওয়ার পরই মামলাটিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ করায় আইসি কুনাল কান্তি দাসের প্রশংসা করেছেন নাবালিকার পরিবারের সদস্যরা। মেয়েকে ফিরে পেয়ে অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলেছে অসহায় পরিবার।
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কবিতা - একটা তুমি
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
