অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের দুটি স্টপেজ বরাদ্দ বীরভূমে
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৩ ০১ ২৮ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৩ ০১ ২৮
অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের দুটি স্টপেজ বরাদ্দ বীরভূমে
অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথে রামপুরহাট রেল স্টেশনে উলুধ্বনি, শঙ্খ বাজিয়ে ও ফুল ছিটিয়ে স্বাগত জানালো রামপুরহাটবাসী। শনিবার বেলা বারোটা নাগাদ মালদা - ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় মালদা রেল স্টেশন থেকে। বেলা ২ টো ১৩ মিনিট নাগাদ রামপুরহাট রেল ষ্টেশনে প্রবেশ করে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি।নতুন এই ট্রেনটি রামপুরহাট রেল ষ্টেশনে প্রবেশ করতেই ষ্টেশনে উপস্থিত মানুষজনের মধ্যে উল্লাস শুরু হয়। শুরু হয় উলু ও শঙ্খধ্বনি। ট্রেনের উপরে ছেটানো হয় ফুল। ট্রেনের চালক ও যাত্রীদের হাতে দেওয়া হয় পুষ্পস্তবক। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটিকে স্বাগত জানাতে রামপুরহাট রেল ষ্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন আধিকারিক, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা সহ রামপুরহাট এলাকার বিভিন্ন মানুষজন।
৩০ শে ডিসেম্বর তথা বছরের শেষ লগ্নে দু'টি 'অমৃত ভারত' ট্রেনের উদ্বোধন হয়। যার মধ্যে একটা পাচ্ছে মালদা।আর সেই ট্রেনটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের প্রথম দিনের মতোই এসে দাঁড়ায় বীরভূমের রামপুরহাটে।এই ট্রেনটি জেলার দুই মহকুমা শহর তথা রামপুরহাট ও বোলপুর- শান্তিনিকেতনের জন্য স্টপেজ বরাদ্দ করা হয়েছে।রেল যাত্রীদের সুবিধার্থে, অত্যাধুনিক এবং বিশ্বমানের সুবিধা যুক্ত সুসজ্জিত ২টি 'অমৃত ভারত' ট্রেন এবং ৬টি বন্দে ভারত ট্রেন উদ্বোধন হয়। এর মধ্যে একটি দারভাঙ্গা-অযোধ্যা-আনন্দ বিহার টার্মিনাল 'অমৃত ভারত' এক্সপ্রেস এবং অন্যটি মালদা টাউন-এস.এম. বিশ্বেশ্বরায়া টার্মিনাস (বেঙ্গালুরু) 'অমৃত ভারত' এক্সপ্রেস অন্তর্ভুক্ত।উল্লেখ্য বাংলা পাচ্ছে প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন।এদিন মালদা স্টেশন থেকে যাত্রা শুরু করছে অমৃত ভারত এক্সপ্রেস, যাহা ৪২ ঘন্টায় বেঙ্গালুরু পৌঁছাবে এই ট্রেন।এর ফলে উত্তর-পূর্ব ভারতের মানুষের সুবিধা হবে।বিশেষ উল্লেখ্য ভালো চিকিৎসা পরিষেবা পাওয়ার লক্ষ্যে জেলা সহ রাজ্যের বেশিরভাগ মানুষ বেঙ্গালুরুর উপর নির্ভরশীল।এনিয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কে কটাক্ষ করে বলেন,রাজ্যে স্বাস্থ্যের বেহাল দশা। তাইতো মানুষজন বেঙ্গালুরু ছুটে যান সুচিকিৎসার আশায়।মুখ্যমন্ত্রীর ভাইপো তো ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থায় আস্থা না রেখে দুদিন অন্তর সরাসরি বিদেশে গিয়ে চিকিৎসা করান, অথচ দেশের মধ্যে বেঙ্গালুরুতে ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে।এই রেল পরিষেবা প্রদানের ফলে রাজ্যের যেসমস্ত মানুষ সরাসরি বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে যান এবং বহু বেকার যুব সম্প্রদায় সহ অনেকে রাজ্যে কর্মসংস্থান না থাকায় বেঙ্গালুরুত যান কাজের উদ্দেশ্যে তাদের কাছে খুবই সুবিধা হযেছে ট্রেনটি চালু হওয়ার ফলে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শীতার পরিচয়ে এবং রেল মন্ত্রীর সদিচ্ছায় এই রেল পরিষেবা যা বাংলার মানুষ উপকৃত হবেন।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
