অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮ ০৮ ৫৪ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮ ০৮ ৫৪
সফিকুল ইসলাম,সুতি: অনাস্থা প্রস্তাব আনা হলেও শেষ পর্যন্ত সুতি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে ফের বহাল রইলেন বিধায়ক ঈমানী বিশ্বাসের সহধর্মিনী শাহনাজ বিবি।মঙ্গলবার সুতি-২ ব্লকে অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরু হয়। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দীর্ঘ সময় ধরে ভোট প্রক্রিয়া চলে। তবে অনাস্থা প্রস্তাবকারী বিদ্রোহী সদস্যরা শেষ পর্যন্ত ভোটে অংশ নেননি। ফলে অনাস্থার পক্ষে কোনও ভোট পড়েনি। আবারও সভাপতি পদে বহাল থাকেন শাহনাজ বিবি।
২০২৩ সালের পঞ্চায়েত সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৩টি আসন পায়। বিজেপি পায় ৪টি এবং কংগ্রেস পায় ৩টি আসন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তৃণমূল বোর্ড গঠন করে। সভাপতি নির্বাচিত হন তৎকালীন তৃণমূল বিধায়ক ঈমানী বিশ্বাসের সহধর্মিনী শাহনাজ বিবি।
তবে সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলেরই একাংশের সদস্যরা। গত ২০ আগস্ট ১২ জন সদস্য অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করে তা বিডিও ও মহকুমা শাসকের কাছে জমা দেন। বিদ্রোহী সদস্যদের দাবি ছিল, তাঁদের পক্ষে মোট ১৭ জন সদস্য ছিলেন।
এখানেই প্রশ্ন উঠেছে, তৃণমূলের ২৩ জন সদস্য থাকা সত্ত্বেও কীভাবে দলেরই একাংশ অনাস্থা প্রস্তাব আনার মতো এক-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেলেন? একইসঙ্গে তৃণমূলের অন্দরের এই ভাঙন আগামী দিনে কোন দিকে যায়, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
অনাস্থা ভোটে অংশ না নেওয়ার কারণ হিসেবে বিদ্রোহী সদস্য ইউসুফ আলী অভিযোগ করেন, বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশাসনকে ব্যবহার করে সদস্যদের ভয় দেখিয়েছেন। এমনকী কয়েকজন সদস্যকে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর ফলে তাঁদের পক্ষে থাকা সদস্যসংখ্যা কমে যায় এবং তাঁরা ভোটে অংশ নেননি বলে দাবি ইউসুফের।
যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বিধায়ক ঈমানী বিশ্বাস। তাঁর বক্তব্য, পুলিশ ও প্রশাসন সঠিকভাবেই কাজ করেছে। তাঁর শিবিরের কয়েকজন সদস্য বিরোধীদের সঙ্গে গিয়েছেন কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে ঈমানী বলেন, কে কোথায় গিয়েছেন, সেটা দেখার বিষয় নয়। এখনও সংখ্যাগরিষ্ঠতা তাঁদের সঙ্গেই রয়েছে।
তিনি আরও বলেন, মানুষ উন্নয়ন চায়। সদস্যরা বিষয়টি বুঝতে পেরেছেন বলেই অনাস্থা ভোটে উপস্থিত হননি।
শেষ পর্যন্ত বিদ্রোহী সদস্যরা ভোটে অংশ না নেওয়ায় অনাস্থার পক্ষে ভোট পড়ে শূন্য। ফলে ফের সুতি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বহাল থাকলেন শাহনাজ বিবি। তবে এই ঘটনাকে ঘিরে তৃণমূলের অন্দরের রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
