সেবকে পাহাড়ি পথে ধস জাতীয় সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন বিকালে স্বস্তি
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০ ২২ ১০ ১০ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ২২ ১০ ১০
বুধবার সকালে সেবক পাহাড়ি পথে ধস পরে শিলিগুড়ির সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলো ডুয়ার্স ও সিকিমের। সেবকের এই পাহাড়ি পথে হামেশাই ধস পরে থাকে। এই পাহাড়ি পথ ধরেই চলে গেছে ৩১নং জাতীয় সড়ক। কয়েকদিন ধরে ডুয়ার্স ও পার্শবর্তী পাহাড়ি এলাকায় ক্রমাগত ভারী বৃষ্টিপাত চলছে। আজ সকালে হঠাৎই সেবক কালীবাড়ি এলাকায় পাহাড় থেকে বড় বড় পাথর সহ কাদামাটি আছড়ে পরে জাতীয় সড়কের ওপরে। অবরুদ্ধ হয়ে পরে যান চলাচল ব্যবস্থা। রাস্তার দুইদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে পরে ডুয়ার্স ও সিকিম থেকে শিলিগুড়ি অভিমুখে যাওয়া সমস্ত গাড়ি সাথে শিলিগুড়ি থেকে উল্টোদিকে আসা গাড়িও থমকে যায় ধসের ফলে।
ডুয়ার্স এলাকার কিছু যানবাহন গজলডোবা হয়ে যাতায়াত করলেও সেই রাস্তার অবস্থাও খুবই খারাপ হয়ে রয়েছে। সেই রাস্তায় চলাচল করা খুবই কষ্টকর। মাল শহরের যুবক তথা শিলিগুড়ি নিত্যযাত্রী দেবজিৎ পাল বলেন সেবক পাহাড়ি পথে নিয়মিত ভাবে ধস পরে। মাঝে মধ্যেই দুর্ঘটনাও ঘটে থাকে এই ধসের কারণে। অবিলম্বে বিকল্প ব্যবস্থা করা দরকার। বিশেষ করে রেল ব্রিজের পাশ দিয়ে তিস্তা নদীর ওপরে অবিলম্বে সড়ক সেতু নির্মাণ করে এই রোজকার যন্ত্রনা থেকে আমাদের মতন সাধারণ মানুষকে মুক্ত করা অবিলম্বে প্রয়োজন।
এ প্রসঙ্গে দ্বিতীয় সেবক ব্রিজের দাবিতে আন্দোলনরত ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস এর সম্পাদক চন্দন রায় বলেন সেবকের পাহাড়ি ধসের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে রোগীর পরিবার, গাড়ি চালক সকলের অবস্থাই বিপর্যস্ত হয়ে পরে সাথে সকলেই ভয়ভীত হয়ে এই পাহাড়ি এলাকার মধ্য দিয়ে শিলিগুড়ি যান তাদের দৈনন্দিন কাজ করবার তাগিদে। অবিলম্বে রেল ব্রিজের পাশ দিয়ে বিকল্প সড়ক সেতু নির্মাণের প্রয়োজন ও আশু কর্তব্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের। কারণ আজ ডুয়ার্স তথা উত্তর পূর্ব ভারতের ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা সব কিছুই শিলিগুড়ি নির্ভর। স্বাধীনতার পরে অনেক নতুন ব্রিজ তৈরী হলেও সেবকে পাহাড়ি পথে করোনেশন ব্রিজের বিকল্প ব্রিজ আজ পর্যন্ত তৈরী করা হোলো না। আমাদের এই পাহাড়ি পথে চলাচল যে কি কষ্টের তা এই অঞ্চলের শিশু থেকে বৃদ্ধ সকলেই জানেন। তবুও কোনো এক অজ্ঞাত কারণে দ্বিতীয় সেতু নির্মাণ থমকে রয়েছে। আজও সেবকে পুনরায় ধস নামলো বিগত দিনের ঘটে যাওয়া দুর্ঘটনার পুনরাবৃত্তি না হওয়াই আমাদের সকলের এখন সবসময়ের প্রার্থনা।
ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধস সরানোর কাজ শুরু করেছেন যুদ্ধকালীন তৎপরতায়। এ প্রসঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায় নি।দুফুর ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
