সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ১০ ১০ ০৫ আপডেট: ৬ নভেম্বর ২০২৬ ১০ ১০ ০৫
পুষ্প প্রভাত :সামশেরগঞ্জ মোহাঃ মাসুদ আলি
সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। এই মুহূর্তের বড় খবর, সামসেরগঞ্জ থানার পুলিশের জালে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেপ্তার এক ব্যক্তি। বুধবার সন্ধ্যায় সামসেরগঞ্জের নতুন জালাদিপুর পীলকি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট-সহ বাদল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তির বাড়ি সুতি থানার অন্তর্গত কাসিমনগর গ্রামে। ধৃতের কাছ থেকে ৬ হাজার ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। যার ওজন প্রায় ৬৬০ গ্রাম। বৃহস্পতিবার সকালে সামসেরগঞ্জ থানা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, ফারাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং, সামসেরগঞ্জ .থানার আইসি কুনাল কান্তি দাস সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে হাতে ইয়াবা ট্যাবলেটের ব্যাগ নিয়ে পিলকি মোড় এলাকায় পৌঁছায় বাদল শেখ নামে ওই ব্যক্তি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আগেভাগেই নজরদারি করে ওত পেতে বসেছিল পুলিশ। বাদল শেখ আসতেই আটক করে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। বাজেয়াপ্ত করা হয় ৬ হাজার ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট। এরপরই তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাইরে থেকে ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে এসে স্থানীয় বাজারে সরবরাহ করার পরিকল্পনা ছিল ধৃতের। এই কারবারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতের সঙ্গে মাদক পাচারের কোনও বড় চক্রের যোগাযোগ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। বৃহস্পতিবার ধৃত বাদল শেখকে আদালতে পাঠানো হয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। বুধবার সন্ধ্যায় মাদক উদ্ধারের সময় নতুন জালাদিপুর পিলকি এলাকায় উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মন্ডল। ব্যস্ততম ১২ নম্বর জাতীয় সড়কের ধার থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- কবিতা - একটা তুমি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
