ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ১০ অক্টোবর ২০২৬   আশ্বিন ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক

সফিকুল ইসলাম

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬ ০৯ ০৯ ০১   আপডেট: ৯ অক্টোবর ২০২৬ ০৯ ০৯ ০১

সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ সবজির ব্যাগের মতোই। কিন্তু সেই ব্যাগের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ হেরোইন। পালসার মোটরবাইকে করে মাদক পাচারের পরিকল্পনা ভেস্তে দিয়ে এক যুবককে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ কেজি ১৪ গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে অভিযানে নামে সামশেরগঞ্জ থানার পুলিশ। তারাপুর হাসপাতাল সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে নজরদারি চালানোর সময় একটি পালসার মোটরবাইক-সহ এক যুবককে আটক করা হয়। এরপর তল্লাশি চালাতেই তার সঙ্গে থাকা সাধারণ সবজির ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন।

ধৃত যুবকের নাম আরমান শেখ (১৮)। তার বাড়ি মালদহ জেলার কালিয়াচকের মহব্বতপুর এলাকায়। পুলিশের দাবি, ফরাক্কা থেকে সামশেরগঞ্জের দিকে মোটরবাইকে করে হেরোইন পাচারের চেষ্টা করছিল সে।

গোপন সূত্রে খবর পাওয়ার পর সামশেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাসের নেতৃত্বে এসআই হিতেশ সরকার, এএসআই দীপক রজক-সহ পুলিশের একটি দল তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছিল। সেই সময় সন্দেহজনকভাবে একটি পালসার মোটরবাইক আসতে দেখে সেটিকে আটকানো হয়। পরে যুবককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১ কেজি ১৪ গ্রাম হেরোইন।

বৃহস্পতিবার রাতে সামশেরগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে ঘটনার বিস্তারিত জানান ফরাক্কার এসডিপিও দিব্যেন্দু তামাং। তিনি জানান, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ধৃত যুবককে আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

তবে এই বিপুল পরিমাণ হেরোইন কোথা থেকে আনা হয়েছিল, কোথায় তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনও বড় মাদক পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের সন্ধান পেতে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ

সূত্রে খবর।

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর