শামসেরগঞ্জে ফের গঙ্গার থাবা: তলিয়ে গেল একাধিক ঘরবাড়ি, ভিটেছাড়া একাধিক পরিবার
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ১১ ১১ ২৫ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১১ ১১ ২৫
রবিবার থেকে আবারো শুরু হয়েছে সামসেরগঞ্জে গঙ্গা ভাঙ্গন,প্রতি বছর বর্ষা এলেই শামশেরগঞ্জে ফিরে আসে আতঙ্কের ছবি—গঙ্গার ভাঙন। এবছরও তার ব্যতিক্রম নয়। গঙ্গার জলস্তর বাড়তেই ফের শুরু হয়েছে ব্যাপক ভাঙন, ক্ষতিগ্রস্ত হয়েছে শিবপুর গ্রাম। ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গিয়েছে একাধিক বসতবাড়ি এবং বাড়ি বাঁধার জমি। স্থানীয়রা জানাচ্ছেন, গঙ্গার ভাঙন এখানে নতুন নয়—এ যেন প্রতি বছরের নিত্য সঙ্গী। দীর্ঘ পাঁচ বছর ধরে ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার সাধারণ মানুষ। কেউ মাথা গুঁজেছে আত্মীয়-স্বজনের বাড়িতে, কেউ আবার আশ্রয়হীন অবস্থায় খোলা আকাশের নিচে। এখনও পর্যন্ত মেলেনি কোনও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা।ক্ষুব্ধ এলাকাবাসীরা জানাচ্ছেন, রাজ্য ও কেন্দ্র—উভয় সরকারই শামশেরগঞ্জের পরিস্থিতি সম্পর্কে অবগত হলেও সমস্যা মেটাতে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। রাজনৈতিক তরজাও কম নয়। শাসক দলের দাবি, ফারাক্কা ব্যারেজের আওতাধীন ১২০ কিলোমিটার আপ এবং ডাউনস্ট্রিম এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব , কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার তা কমিয়ে ১৭ কিলোমিটারে দায়িত্ব নিয়েছে। এই নিয়ে শাসকদল কেন্দ্রকে দায়ী করছে।অভিযোগ, গত পাঁচ বছরে বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও কেন্দ্রের পক্ষ থেকে কোনও আর্থিক সহায়তা মেলেনি। রাজ্য সরকার যদিও কয়েকশো কোটি টাকা বরাদ্দ করেছে ভাঙন রোধে, কিন্তু কাজের মান ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।শিবপুরের ফুলচাঁদ মণ্ডল, যিনি নিজের বাড়ি হারিয়েছেন গঙ্গার গর্ভে, ক্ষোভের সঙ্গে জানান—পাঁচ বছর ধরে ভাঙন চলছে, কিন্তু সঠিকভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। রাজ্য যে টাকা দেয়, সেটা নিচ থেকে কাজের জন্য নয়, শুধু ওপর দিয়ে বালির বস্তা ফেলা হচ্ছে। বোল্ডার বা কংক্রিট দিয়ে যদি পাকা বাধ তৈরি হতো, তাহলে এই বিপর্যয় হতো না। তিনি আরও অভিযোগ করেন, কাজ নিয়ে প্রশ্ন তুললেই হুমকি দেওয়া হচ্ছে।যারা কাজ করছে, তারাই আমাদের থ্রেট দিচ্ছে। কেউ প্রতিবাদ করলে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় সাংসদ এশা খান চৌধুরী প্রতি অভিযোগ, সে তো কোনোদিন আমাদের এলাকায় আসেননি, তার কাছ থেকে কোনও সহযোগিতাও মেলেনি।"একই অভিযোগ শোনা যায় জাহানারা খাতুনের কণ্ঠে "আমার বাড়ি এখন ঝুলন্ত অবস্থায়। গঙ্গা একে একে টেনে নিচ্ছে। যারা আগে নদীতে ঘর হারিয়েছিল, তারা আমার বাড়িতে ছিল। এবার আমারই বাড়ি চলে যাচ্ছে। আসবাবপত্র সরিয়ে নিচ্ছি, কিন্তু কোথায় যাব, জানি না। সরকারের কাছে অনুরোধ, অন্তত ভবিষ্যতে আর কেউ বাড়ি হারা না হয়, আমাদের মত এমন পরিণতির শিকার না হয়। আমাদের একটাই দাবি স্থায়ী থাকার ব্যবস্থা হোক।”তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক আমিরুল ইসলাম জানান—টানা বৃষ্টিপাত ও ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে নদীতে প্রবল স্রোত তৈরি হয়েছে, যার ফলে ভাঙন বেড়েছে। রাজ্যের কোনো প্রতিনিধির সঙ্গে আলোচনা ছাড়াই জল ছেড়ে দিচ্ছে ফারাক্কা ব্যারেজ, সে নিয়ে অভিযোগ করেছেন তিনি। রাজ্য সরকার গত বাজেটে গঙ্গা প্রতিরোধে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের পক্ষে পুনর্বাসন ও ভাঙন রোধ—দু’টোই সামলানো সম্ভব নয়।"পুরো রাজ্যের ভাঙ্গন পূর্ণবাসন সামলানো রাজ্যের পক্ষে সম্ভব নয়। রাজ্য এবং কেন্দ্রীয় ভয় মিলে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে ।তিনি আরো অভিযোগ করেন, “কেন্দ্রকে একাধিকবার জানানো সত্ত্বেও তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না। বিধানসভা থেকে চিঠিও পাঠানো হয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকে, কিন্তু তাঁরা কার্যত নীরব দর্শক হয়ে বসে আছেন।”ভাঙন-আক্রান্ত মানুষদের একটাই আবেদন— রাজনীতি নয়, হোক কার্যকর সমাধান। নদী শাসনের মাধ্যমে স্থায়ী বাঁধ ও পূর্ণ পুনর্বাসনের দাবি এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
