মৃত্যু থামাতে পারেনি শব্দবাজির দাপট
জাগরণ ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১১ ১১ ৩১ আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১১ ১১ ৩১
সাত বছর পরেও কালীপুজোর রাতের স্মৃতি তাড়া করে বেড়ায় তাকে। আর এ বছর পাঁচ মাস বয়সী নাতির কথা ভেবে বুক কাঁপছে ষাটোর্ধ্ব স্বপ্না সরকারের।
বন্দর লাগোয়া রবীন্দ্রনগর ডি ব্লকের একতলা বাড়ি, ‘একটুকু বাসা’। বাড়ির নাম দিয়েছিলেন স্বপ্নাদেবীর স্বামী পীযূষকান্তি। স্বামীর ছবির সামনে বসে স্বপ্না বলছিলেন ২০১১ সালের ২৭ অক্টোবরের কথা। ওইদিন সন্ধ্যার পর থেকেই বাড়ির পাশে এক নাগাড়ে শব্দবাজি ফাটানো হচ্ছিলো। হৃদ্রোগী পীযূষবাবু অসুস্থ বোধ করছিলেন। বাড়ির বারান্দা থেকে একাধিক বার অনুনয় করলেও বাজি ফাটানো থামেনি। নিরুপায় হয়ে এক প্রতিবেশী বন্ধুকে নিয়ে পীযূষবাবু রবীন্দ্রনগর থানায় মৌখিক অভিযোগ জানিয়েছিলেন। থানার অফিসাররা পীযূষবাবুকে লিখিত অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেন। কিন্তু প্রতিবেশীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি।
স্বপ্নাদেবী জানান, থানা থেকে বাড়ি আসার পথেই অসুস্থ হয়ে পড়েন ৭৪ বছরের বৃদ্ধ। প্রতিবেশী বন্ধু অটোরিকশা করে পীযূষবাবুকে বাড়ি নিয়ে আসেন।
ছেলে প্রবুদ্ধ ওই অটোতেই স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে গিয়েছিলেন বাবাকে। সেই রাতেই পীযূষবাবুর মৃত্যু হয়।
স্বামীর মৃত্যুর ঘটনায় স্বপ্নাদেবী প্রতিবেশীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেননি। তিনি বলেন, ওরা কমবয়সি ছেলে। পুলিশের কাছে অভিযোগ করা হলে ওদের জেলে ভরে দিত। কিন্তু আমার স্বামীর মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি আশপাশের মানুষের। প্রতি বছরই শব্দবাজি ফাটানো হচ্ছে। এমনকি, ওই ঘটনার পরের বছর পুলিশ এলাকায় প্রচার চালানোর পরেও শব্দবাজি ফেটেছিল। আমার নাতিটা পাঁচ মাসের। ওর জন্য খুব চিন্তা হচ্ছে।
পরিস্থিতি যে বদলায়নি, তা জানালেন স্বপ্নাদেবীদের এক প্রতিবেশীও। তার অভিযোগ, ২৭ অক্টোবর একাধিক বার শব্দবাজি ফাটাতে নিষেধ করার পরেও তা বন্ধ করা হয়নি। তিনি বলেন, যারা বাজি ফাটাচ্ছিলেন, তারা সে দিন বলেছিলেন, কালীপুজোর দিন বাজি ফাটবেই। সহ্য করতে না পারলে দরজা-জানলা বন্ধ করে কানে তুলো দিয়ে বসে থাকতে হবে।
পীযূষবাবুর বাড়ির কাছেই কালীপুজো হয়। ওই পুজো কমিটির এক সদস্য বলেন, ওই মৃত্যুর পর আমরা শব্দবাজি ফাটাতে নিষেধ করি। তবুও ছেলেরা শব্দবাজি ফাটায়। কী করব বলুন!
এ বছর শীর্ষ আদালতের নির্দেশে ভরসা রাখছেন স্বপ্নাদেবী। তার আশা, আদালতের নির্দেশ কার্যকর করতে সক্রিয় হবে পুলিশ-প্রশাসন। যাতে ‘একটুকু বাসা’র মতো কোনও বাড়িতে কালীপুজোর রাতে আঁধার না নামে। সূত্র- আনন্দবাজার
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
