সাগরদিঘীতে ফের সভা হুমায়ুনের
মুসলিম ভোটে ৪র্থ মেরুর উত্থান?
আনারুল হক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ১২ ১২ ৪২ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১২ ১২ ৪২
সাগরদিঘীতে ফের সভা হুমায়ুনের, মুসলিম ভোটে চতুর্থ মেরুর উত্থান?
সাগরদিঘী | ২৯ জানুয়ারি:
মুর্শিদাবাদের সাগরদিঘীতে দ্বিতীয়বারের মতো জনসভা করে রাজনৈতিক মহলে নতুন চর্চার জন্ম দিলেন জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সাগরদিঘীতে মুসলিম ভোটের অঙ্ক বদলাতে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
বৃহস্পতিবার সাগরদিঘী ব্লকের হরিগ্রাম এলাকায় স্থানীয় মাঠে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি অভিযোগ করেন, তাঁর দলের কর্মী-সমর্থকদের একাধিক থানার পুলিশ আধিকারিকেরা ভয় দেখাচ্ছেন। নাম করে সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাসকে নিশানা করে তিনি বলেন, “কিছু বড়বাবু শাসক দলের হয়ে কাজ করছেন। আমরা ক্ষমতায় এলে এসবের জবাব নেওয়া হবে।”
একই সঙ্গে জনতা উন্নয়ন পার্টির সাগরদিঘী ব্লক সভাপতি আবু বাক্কার মিয়া নাম না করে শাসক দলকে কটাক্ষ করে বলেন, “যাঁরা আমাদের চমকানোর চেষ্টা করছেন, সামনে এসে বাধা দিলে তাদের মোকাবিলা করার ক্ষমতা আমাদের রয়েছে।”
সভায় হুমায়ুন কবির উন্নয়ন, কর্মসংস্থান ও সাধারণ মানুষের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে কাজ করা হবে। পাশাপাশি বাবরি মসজিদের ইতিহাস প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বাবরি মসজিদ পুনর্নির্মাণে কোনও বাধা এড়াতে জনতা উন্নয়ন পার্টিকে বেশি সংখ্যক আসনে জিততে হবে।
সভায় উপস্থিত সমর্থকেরা স্লোগানে মুখরিত করে তোলেন মাঠ। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
উল্লেখ্য, এর আগেও সাগরদিঘী বিধানসভার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের ভাঙনের ছবি সামনে এসেছিল। বৃহস্পতিবারের এই জনসভায় তৃণমূলসহ বিভিন্ন দল থেকে নেতা-কর্মীদের উপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, এতদিন যেখানে মুসলিম ভোট মূলত তৃণমূল, মিম বা আইএসএফের মধ্যেই আবদ্ধ ছিল, সেখানে এবার জনতা উন্নয়ন পার্টি শক্তভাবে সেই ভোটব্যাঙ্কে ভাগ বসাচ্ছে। ফলে মুসলিম ভোট কি এবার চতুর্থ স্তরে ভাগ হতে চলেছে—এই প্রশ্নই এখন সাগরদিঘীর রাজনীতিতে সবচেয়ে আলোচিত।
বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে, মুসলিম ভোটের এই বিভাজন শাসক দলের জন্য কতটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
#সাগরদিঘী জনসভা, ₹হুমায়ুন কবির, #জনতা উন্নয়ন পার্টি, #মুসলিম ভোট, #Murshidabad politics, #Sagardighi Assembly, #Babri Masjid statement, #West Bengal election 2026
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
