ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র

Altamas Kabir

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ২১ ০৯ ২২   আপডেট: ৮ জুলাই ২০২৬ ২১ ০৯ ২২

সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে একাদশ শ্রেণির ১৭ বছরের এক ছাত্রকে আটক করে পরে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ। অভিযুক্তকে বুধবার জুভেনাইল কোর্টে তোলা হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। অভিযোগ, স্কুলের শ্রেণিকক্ষের ভিতরেই মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর আচরণ করে একটি ভিডিও তৈরি করে সে। পরে সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ডাবগ্রাম এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় স্থানীয় কয়েকজন ওই ছাত্রকে ঘিরে বিক্ষোভ দেখান ও তিরস্কার করেন বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনরোষের হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে এবং কিশোরটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে।

ঘটনার পর স্কুল কর্তৃপক্ষও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধানশিক্ষক অশোক নাথ বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। তাঁর দাবি, ঘটনাটি টিফিনের সময় ঘটেছে, যখন কোনও শিক্ষক শ্রেণিকক্ষে উপস্থিত ছিলেন না। কীভাবে ছাত্রটি মোবাইল ফোন স্কুলে নিয়ে এসেছিল, তা খতিয়ে দেখা হবে।

শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানিয়েছেন, অভিযুক্তকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ওই ভিডিওটি তৈরি করা হয়েছিল।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর