ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালদায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে বোমাবাজি, উত্তপ্ত এলাকা l

প্রকাশিত: ৩ জুন ২০২১ ১২ ১২ ১২   আপডেট: ৩ জুন ২০২১ ১২ ১২ ১২

মালদা;;০৩জুন: বৃহস্পতিবার ভোরে মালদার রতুয়ার চাঁদ মনি-১ গ্রাম পঞ্চায়েতের সিট্টাহার গ্রামে ব্যাপক বোমাবাজি।তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আক্রান্ত স্থানীয় বিজেপির সক্রিয় কর্মী কাওসার আলী পরিবারের অন্য সদস্যরা। তার স্ত্রী ও পরিবারের অন্য লোকেদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। ঘটনায় গুরুতর আহত কাওসার আলীর দুই ভাই, স্ত্রী ও বোন কে প্রথমে স্থানীয় রতুয়া হাসপাতাল, পরে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।আহতরা হলেন, মজাহারুল হক, এমাদুর রহমান, শাহনাজ পারভীন এবং আয়েশা খাতুন। কাওসার আলী জানান, গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির বুথ এজেন্ট হয়েছিলেন। তার পরিবারের সমস্ত সদস্য নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছিল। তখন থেকেই তাঁর ও তাঁর পরিবারের উপর বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছিল। আজ ভোরে তিনি যখন তার পরিবারের সঙ্গে জমি থেকে ফিরছিলেন, তখনই তাদের উপর এই হামলা এবং বোমাবাজির ঘটনা হয় বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী শামসুল হকের নেতৃত্বে এই হামলা এবং বোমাবাজির ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় তৃণমূলের যোগ থাকার কথা অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তাদের বক্তব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হামলা। এই পুরো ঘটনা নিয়ে ইতিমধ্যেই রতুয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে কাউসার আলীর পরিবারের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর