মালদায দুই পুত্র সন্তানকে বিষ খাইয়ে খুনের চেষ্টা বাবার বিরুদ্ধে
হক নাসরিন বানু
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯ ১৮ ০৬ ২৬ আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ১৮ ০৬ ২৬
মালদা
স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরে দুই পুত্র সন্তানকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদা ইংরেজবাজার থানার নিত্যানন্দপুর গ্রামে । রাতেই আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শিশুকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। ঘটনায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী গৌতম মন্ডলকে গ্রেফতার করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসুস্থ দুই শিশুর নাম গনেশ মন্ডল (৮) এবং কৃষ্ণ মন্ডল (৫)। এদের মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুজনেরই অবস্থা সঙ্কটজনক বলেই প্রাথমিকভাবে জানিয়েছে মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। ওই দুই শিশুর বাবা গৌতম মন্ডল এবং মা রিতা মন্ডল। পেশায় দিনমজুর গৌতম মন্ডলের সঙ্গে তার স্ত্রী রিতা মন্ডলের পারিবারিক বিষয় নিয়ে হামেশাই বিবাদ লেগে থাকতো। এমনকি ওই দম্পতির মধ্যে অশান্তির ঘটনাও পাড়া-প্রতিবেশীরা জানেন। শুক্রবার রাতে বাড়িতেরিতা দেবী অবর্তমানে গৌতম মন্ডল তার দুই সন্তানকে জমিতে দেওয়া কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা চালায় বলে অভিযোগ।
পুলিশকে অভিযোগে গৃহবধূর রিতা মন্ডল জানিয়েছেন, তার স্বামী টাকা-পয়সা চেয়ে হামেশাই তার উপর অত্যাচার করছিল। মারধরও করা হতো তাদের। দুই ছেলে কেউ মেরে ফেলবে বলে প্রায় দিনই বলতো । এর আগে অশান্তির করে অভিযুক্ত স্বামী গৌতম মন্ডল আত্মহত্যা করতে গিয়েছিল। শুক্রবার সকালে বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে চরম অশান্তি হয়। রাতে রিতা মন্ডল তার এক অসুস্থ জাকে মালদা মেডিক্যাল কলেজে দেখতে যান । এরই মধ্যে বাড়িতে স্বামী গৌতম মন্ডল তার দুই সন্তানকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দেয়। আর তাতেই অচৈতন্য হয়ে পড়ে দুই ছেলে। মেডিকেল কলেজ থেকে বাড়ি ফেরার সময় তার দুই ছেলেকে হাসপাতালে নিয়ে আসতে দেখে ঘাবড়ে যায় রিতাদেবী। তিনি পুলিশকে জানিয়েছেন, এরপরে জানতে পারি স্বামী গৌতম মন্ডল জোর করে আমার দুই সন্তানকে জমিতে দেওয়া কীটনাশক বিষ খাইয়ে খুনের চেষ্টা করেছে । দুই ছেলেকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতলে ভর্তির পর পুলিশের কাছে গিয়ে নালিশ জানিয়েছি।মেডিকেল কলেজের ডেপুটি সুপার ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস জানিয়েছেন , ওই দুই শিশুর শরীরে কিছুটা বিষক্রিয়া ছড়িয়েছে। তবে সেই বিষক্রিয়া থেকে দুই শিশুকে উদ্ধারের জন্য জরুরী ভিত্তিতে চিকিৎসা পরিষেবা দেওয়া ব্যবস্থা করা হয়েছে ।সংকটপূর্ন বস্থা এখনো কাটে নি। ৪৮ ঘণ্টা না কাটলে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। ইংরেজবাজার থানার আইসি শান্তনু মিত্র জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত গৌতম মন্ডলকে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
