মালদাতে টেট,গ্রুপ ডি ও এসএসসির পর এবার দুর্নীতির ছায়া আইসিডিএসে।
প্রকাশিত: ৬ মার্চ ২০২৩ ১১ ১১ ২৫ আপডেট: ৬ মার্চ ২০২৩ ১১ ১১ ২৫
মালদাতে টেট,গ্রুপ ডি ও এসএসসির পর এবার দুর্নীতির ছায়া আইসিডিএসে।অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে চাকরি দেওয়ার নামে বেশ বড় রকমের প্রতারণার অভিযোগ উঠে এল এবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে।চার লক্ষ টাকার বিনিময়ে আইসিডিএস প্রকল্পে চাকরি দেওয়া হবে এই টোপ দেওয়া হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা তথা কৃষক জাহেদুল ইসলামকে।ওই কৃষক মেয়ের চাকরির জন্য স্ত্রীর গয়না বন্ধ রেখে ও জমি বিক্রি করে নগদ চার লক্ষ টাকা তুলে দিয়েছিল হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা তথা আইসিডিএস হেল্পার মোসলেমা বেওয়া এবং তার মেয়ে পুতুল নেশার হাতে।টাকা নেওয়ার সময় তারা জানিয়েছিল সিডিপিও ও জেলার ঊর্ধ্বতন তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাদের ভালো পরিচয় রয়েছে।১৫ দিনের মধ্যেই চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।কিন্তু চাকরি তো দূরঅস্ত,দুই বছর কেটে গেলেও টাকা ফেরত পাননি।এদিকে সামনে ওই কৃষকের মেয়ের বিয়ে।সেই জন্য ওই আইসিডিএস হেলপারের কাছে রবিবার টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরতের বদলে জুটলো ঘার ধাক্কা।এই ঘটনাকে ঘিরে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে।এ বিষয়ে ওই কৃষক হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মা ও মেয়ের বিরুদ্ধে।অভিযোগের ভিত্তিতে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বলে জানান।স্থানীয় সূত্রে জানা গেছে মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম তার মেয়ে নুরজাহান খাতুনের আই সি ডি এস এ চাকরির জন্য হরিশ্চন্দ্রপুরের সংগঠন পাড়ার বাসিন্দা পুতুল নেশা পারভীন এবং তার মা আইসিডিএস হেল্পার মুসলিমা বেওয়ার হাতে নগদ চার লক্ষ টাকা তুলে দিয়েছিলেন।দু'বছর কেটে গেলেও সেই চাকরি হয়নি।বারবার টাকা ফেরত চাইতে গেলেও সেই টাকা ফেরত পাওয়া যায়নি।রবিবার জাহিদুল তার মেয়ের বিয়ের জন্য টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত দেওয়া তো দূরের কথা উল্টে অভিযুক্ত মা ও মেয়ে জাহিদুল এবং তার পরিবারকে আক্রমণ করে বলে অভিযোগ।শারীরিক নিগ্রহ পর্যন্ত করা হয়।এরপরই জাহিদুল ওই আইসিডিএস হেল্পার এবং তার মেয়ের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে অভিযোগকারী জাহিদুল ইসলাম জানান 'আমি দরিদ্র কৃষক।ওই আইসিডিএস হেল্পার মোসলেমা এবং তার মেয়ে পুতুল নেশা আমার মেয়েকে আইসিডিএস প্রকল্পে চাকরি পাইয়ে দেবে বলে আমার কাছ থেকে ধাপে ধাপে চার লক্ষ টাকা নিয়েছিল।আমি জমি-জামা বিক্রি করে স্ত্রীর গয়নাগাটি বন্ধ রেখে ওই টাকা জোগাড় করেছিলাম।কিন্তু মেয়ের চাকরি তো দূরের কথা দুই বছর কেটে গেলেও সেই টাকা ফেরত দেয়নি।চলতি মাসের ১৫ তারিখে আমার মেয়ের বিয়ে আছে।টাকার অভাবে বিয়ের প্রস্তুতি নিতে পারিনি।তারা আজকে টাকা দেওয়ার জন্য বাড়িতে ঠেকেছিল।আমরা বাড়িতে পৌঁছালে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল।তাদেরকে রাস্তায় আটকালে আমাকে এবং আমার স্ত্রীকে শারীরিক নিগ্রহ করে।
যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত হেল্পার মোসলিমা বেওয়ার মেয়ে পুতুল নেশা পারভিন।পুতুলের দাবি ওরা ভিত্তিহীন কথাবার্তা বলছে।চাকরি দেওয়ার নাম করে আমি কারো কাছ থেকে কোন টাকা নেইনি। আমার কাছে ওরা মেয়ের বিয়ের জন্য ধার চাইতে এসেছিল।এর আগেও ওদের টাকা ধার দিয়েছি।আজ টাকা দিতে অস্বীকার করায় আমার বিরুদ্ধে এইসব মিথ্যা অভিযোগ তুলছে।
এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে ঘটনার অভিযোগ জমা পড়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
