ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মানবিকতার নজির মালদা থানার পুলিশের

হক নাসরিন বানু

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯ ০৭ ০৭ ৫৮   আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০৭ ০৭ ৫৮

জেলার মানুষের প্রতি মানবিকতার নজির গড়লো মালদা থানার পুলিশ । স্বামীর মারে আহত এক গৃহবধূকে মালদহ মেডিক্যাল ভর্তি করে স্বামীর হাতে কিছু হাত খরচের অর্থ তুলে দেয় পুলিশ। নিজের স্ত্রীকে মেরে হাসপাতাল নিয়ে যাওয়ার সামর্থ্য না থাকায় মালদা থানার পুলিশ ওই দম্পত্তির সাহায্যে এগিয়ে আসে। স্বামীর হাতে কিছু হাত খরচ তুলে দিয়ে ওই গৃহবধূকে হাসপাতলে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের মালকুরা গ্রামেই নেমন্তন্ন বাড়ি থেকে দেরি করে বাড়ি ফেরাই মিনতি টুডু নামে ওই গৃহবধূকে মারধর করে তার স্বামী শিবু টুডু । ওই মহিলা মদ্যপ অবস্থায় থাকায় অল্প মারেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যায় । ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় । স্ত্রীকে মারার পর নিজের ভুল বুঝতে পেরে ওই ব্যক্তি হাসপাতাল নিয়ে আসার জন্য উদ্যোগী হয় । কিন্তু তার কাছে অর্থ না থাকায় কোনো গাড়ি ভাড়া করতে পারেননি । পরে পুলিশ এসে ওই গৃহবধূকে গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দেয় ।ওই ব্যক্তির কাছে টাকা পয়সা না থাকায় পুলিশ তাদের অর্থ সাহায্য করে । স্ত্রীকে মেরে অনুতপ্ত স্বামী শিবু টুডু বলেন, স্ত্রীকে মেরে ভুল করেছি ।তবে পুলিশ না থাকলে তাকে হাসপাতালে আনতে পারতাম না। এজন্য পুলিশকে কৃতজ্ঞতা জানাচ্ছি । খাওয়ার পয়সা টুকু পুলিশ সাহায্য করেছে । এর আগে যাত্রা গ্রাম পঞ্চায়েতের ১ আদিবাসী গরিব পরিবারকে চিকিৎসার জন্য মালদহ হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ। ফের আরেকবার গরিব পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশকর্তারা জানান, নাগরিকদের সুবিধা ও অসুবিধা সব সময় পুলিশ পাশে থাকে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর