ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬   আষাঢ় ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মাত্র ৩০ টাকায় ভাগ্য বদল।ভাগচাষী থেকে রাতারাতি হয়ে গেলেন কোটিপতি।

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২ ১৮ ০৬ ৫৫   আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১৮ ০৬ ৫৫

মালদাঃ- মাত্র ৩০ টাকায় ভাগ্য বদল।ভাগচাষী থেকে রাতারাতি হয়ে গেলেন কোটিপতি।অভাবনীয় এমনই ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুরা গ্রামের বাসিন্দা মহবুব আলমের সঙ্গে।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দুপুর বারোটা নাগাদ মহবুব আলম মাত্র ৩০ টাকা দিয়ে ৫ সেম লটারির টিকিট কেটেছিলেন।আর তাতেই বাজিমাত।সন্ধ্যা ছয়টার সময় রেজাল্ট বের হতেই জানতে পারেন একেবারে প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতেছেন তিনি।দিন-আনা,দিন-খাওয়া মহবুব ভাগচাষী থেকে হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়ায় নিরাপত্তার অভাব বোধ করছিলেন।তাই তিনি তড়িঘড়ি করে লটারির টিকিট নিয়ে কুমেদপুর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় হাজির হয়েছেন হরিশ্চন্দ্রপুর থানায়।

বহবুব আলম জানান,তিনি একজন ভাগচাষী।
তার ভাঙা বাড়িতে স্ত্রী ছাড়াও এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।অন্যের জমি চাষবাস করে কোনোরকমে সংসার চলছিল।তবে প্রায়শই লটারির টিকিট কাটতেন তিনি।দিনবদলের আশায় এদিনও তিনি মাঠ থেকে ফেরার পথে কুমেদপুর লটারি এজেন্সির টিকিট বিক্রেতা সেন্টু রবিদাসের কাছ থেকে মাত্র ৩০ টাকা দিয়ে ‘ডিয়ার' লটারির টিকিট কাটেন।ভাবতে পারেননি,ওই ৩০ টাকার লটারির টিকিট তাঁর জীবনের চাকা ঘুরিয়ে দেবে,কোটিপতি হয়ে যাবেন।

কোটি টাকা নিয়ে কী করবেন সে ব্যাপারে এখনও বিশেষ পরিকল্পনা করেননি মহবুব আলম।তবে একটি ভালো বাড়ি বানানোর ইচ্ছা রয়েছে।এছাড়া ছেলে,মেয়েদের ভালভাবে পড়াশোনা শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করাতে চান তিনি।

হঠাৎ করে লটারিতে ১ কোটি টাকা জেতার খবর পেয়ে আনন্দে অভিভূত আত্মীয়স্বজন থেকে শুরু করে তাঁর গোটা পরিবার। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর