ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মহদীপুর সীমান্ত এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে তৃণমূল কর্মীকে কুপি

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬ ০৪ ৫৮   আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬ ০৪ ৫৮

মহদীপুর সীমান্ত এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ।

 মালদা:
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ালো মালদা মহদীপুর সীমান্ত এলাকায়। ঘটনায় এক তৃণমূল কংগ্রেস কর্মী কে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে। তার বাঁ পায়ে এবং গোটা শরীরে আঘাত লাগে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে আহত তৃণমূল কর্মীর নাম আস্তিক ঘোষ। বয়স ২৭। মহদীপুর পি ,এইচ, ই, দপ্তরে কাজ করেন তিনি। অভিযোগ প্রতিদিনের মতো শনিবারও ডিউটি করছিল আস্তিক। অভিযোগ ঠিক সেই সময় স্বাধীন ঘোষ, সমীর ঘোষের নেতৃত্বে টানু ঘোষ, কালু ঘোষ, আমিত ঘোষ সহ
বেশ কয়েকজন তার ওপর হামলা করে। কিন্তু কোনমতে প্রাচীর টপকে পালিয়ে আসে আস্তিক। তার বাঁ পায়ে হাসুয়া দিয়ে কোপ মারে তারা। দশটি সেলাই পড়েছে পায়ে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে পরিবারের লোকেরা উদ্ধার করে রাত্রেই মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসে। এই বিষয়ে আহতের মা শেফালী ঘোষ জানান, কি কারনে হামলা বুঝতে পারছিনা। তার ছেলে কোন রকম ঝামেলায় থাকে না। তারা তৃণমূল দল করে। যারা হামলা করেছে তারা বিজেপি করে। তাহলে কি রাজনৈতিক হামলার শিকার আস্তিক। এই বিষয়ে কিছু বলতে পারেননি তার মা। একটি সূত্রে জানা গেছে মহদীপুর সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। তার জেরেই এই ঘটনা।এই বিষয়ে মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিবাদ জানান, স্থানীয় এক বিজেপি নেতার নির্দেশে তার দলবল তাদের এক কর্মীর উপর হামলা চালায়। তার পায়ে এগারোটা সিলাই পরে। শুধু তাই নয় প্রতিদিনই মহিদপুর সীমান্ত এলাকায় তাদের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিজেপি। স্থানীয় পঞ্চায়েত কর্মাধ্যক্ষ জগন্নাথ ঘোষের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় তারা বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী প্রতিভা সিংহ। তারা ইতিমধ্যেই মালদা ইংরেজবাজার থানায় বিষয়টি লিখিতভাবে জানিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। 
তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতা উত্তম ঘোষ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর