ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ০৫ জুন ২০২৬   জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ভুয়ো পরিচয়পত্রে ভারতীয় সেজে বসবাস! শামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি

প্রকাশিত: ৫ জুন ২০২৬ ১০ ১০ ১২   আপডেট: ৫ জুন ২০২৬ ১০ ১০ ১২

সফিকুল ইসলাম,শামশেরগঞ্জ: মুর্শিদাবাদের Samserganj এ —ফের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। দিন দুয়েক আগে একই ধরনের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নতুন জালাদিপুর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রুবেল হক নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়,ধৃত ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা। অভিযোগ, প্রায় এক দশক আগে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং তারপর থেকেই শামশেরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়,ভারতে বসবাসের সুবিধার্থে তিনি একাধিক ভুয়ো পরিচয়পত্র ও সরকারি নথি তৈরি করেছিলেন। ওই নথিগুলির সাহায্যে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিতেন বলেও অভিযোগ উঠেছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নথিপত্র ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। নথিগুলির বৈধতা, উৎস এবং সেগুলি তৈরির পেছনে কোনও জালিয়াতি চক্র সক্রিয় ছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে।

পুলিশ সূত্রে আরো খবর, তিনি কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন, কারা তাঁকে আশ্রয় দিয়েছিল এবং জাল নথি তৈরির সঙ্গে কোনও সংগঠিত চক্রের যোগ রয়েছে কি না, সেই বিষয়গুলিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।এই ঘটনাকে ঘিরে শামশেরগঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর