ভিযোগ তুলে বিজেপি সাংসদের কনভয় আটকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের।
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২ ১৯ ০৭ ১৫ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৯ ০৭ ১৫
মালদাঃ- -- চার বছর ধরে কোন কাজ করেননি। এখন এলাকায় দাঙ্গা লাগাতে এসেছেন। এই অভিযোগ তুলে বিজেপি সাংসদের কনভয় আটকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের। সাংসদের কনভয়ের সামনে বসে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা এসে জয় শ্রীরাম স্লোগান দিলে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের কর্মী সমর্থক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। সরিয়ে দেওয়া হয় বিক্ষোভরত তৃণমূল কর্মী সমর্থকদের। তারপরেই গন্তব্যের উদ্দেশ্যে যান বিজেপি সাংসদ। সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বুধবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে ডেপুটেশন কর্মসূচিতে যাচ্ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সঙ্গে ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত। সাংসদের কনভয় হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করতেই গোপাল কেডিয়া মোড়ের কাছে কনভয় আটকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক শ্লোগান শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের অভিযোগ হরিশ্চন্দ্রপুরের জন্য কোন উন্নয়নমূলক কাজ করেননি বিজেপি সাংসদ। মানুষের সুবিধা অসুবিধায় কখনো দেখা যায়নি বিজেপির সাংসদকে। কিন্তু এখন ডেপুটেশন কর্মসূচির নাম করে এলাকাতে দাঙ্গা লাগাতে এসেছেন। তাই তারা সাংসদকে ঢুকতে দেবেন না। বিক্ষোভের ফলে দীর্ঘক্ষণ গাড়িতেই আটকে থাকতে হয় সাংসদ খগেন মুর্মু কে। বিজেপি কর্মী সমর্থকরা ঘটনাস্থলে এসে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাঁশ, লাঠি দিয়ে বিজেপি সমর্থকদের আক্রমণের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। দুই দলের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তৃণমূল কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়া হলে ব্লক অফিসে ডেপুটেশনের উদ্দেশ্যে চলে যান সাংসদ খগেন মুর্মু। তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। তীব্র আক্রমণ করেন রাজ্য সরকারকে। আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তৃণমূলকে এক হাত নেন তিনি। খগেন মুর্মুর দাবি নিজেদের দুর্নীতি ঢাকতে তৃণমূল কালো পতাকা দেখাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারাতেও দেখা যায় সাংসদকে। এদিকে বিজেপি সমর্থকদের আক্রমণের ঘটনা অস্বীকার তৃণমূলের। তৃণমূলের পাল্টা দাবি সমাজ বিরোধীদের ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছিল বিজেপি। হরিশ্চন্দ্রপুরের সাধারণ মানুষ সেটা রুখে দিয়েছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতোর।
উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, কেন্দ্র সরকার সাধারণ গরিব মানুষের জন্য টাকা দিচ্ছে সেই টাকা চুরি করছে তৃণমূল। নিজেদের দুর্নীতি ঢাকতে আমাকে কালো পতাকা দেখিয়েছে। আমাদের সমর্থকদের মারধর করেছে। গরিব মানুষের জন্য যা কাজ করার কেন্দ্র সরকার করছে রাজ্য কিছু করেনি। তৃণমূলের সকলে চোর।
পাল্টা হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা বলেন,সাংসদ খগেন মুর্মু প্রমাণ করে দিক চার বছরে একটা কাজ করেছে এলাকার জন্য। সাংসদ তহবিলের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। এখন এলাকাতে এসেছেন দাঙ্গা লাগানোর জন্য। সমাজ বিরোধীদের পাঠিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে বিজেপি।
প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন সিপিআইএম থেকে বিজেপিতে সদ্য যোগদান করা খগেন মুর্মু। বিরোধীরা বিশেষ করে তৃণমূল তার বিরুদ্ধে বারবার অভিযোগ করেছে তিনি কোনো কাজ করেন না। পরিযায়ী সাংসদ। এর আগেও হরিশ্চন্দ্রপুর এলাকায় সাংসদকে ঘিরে বিক্ষোভের চিত্র দেখা গেছে। তবে এই দিনের বিক্ষোভ পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এলাকার রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিল।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
