ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ভিন রাজ্যে করতে গিয়ে মৃত্যু, পাশে দাড়ালেন প্রাক্তন বিধায়ক

উজির আলি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯ ২০ ০৮ ১৪   আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ২০ ০৮ ১৪

ভিন রাজ্যে করতে গিয়ে মৃত্যু, পরিবারের পাশে দাড়ালেন প্রাক্তন বিধায়ক

উজির আলী, হরিশ্চন্দ্রপুরঃ

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত পরিবারের পাশে দাড়ালেন প্রাক্তন বিধায়ক ও হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক দফতের তৃনমুল পরিচালিত নারী ও শিশু কল্যাণ কর্মাদক্ষ ওয়েস আলী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ জয়শ্রী কর্মকার ও ব্লক সভাপতি কোয়েল দাস। জানা যায়, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বরোই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মেহেবুল হক (৩৪)বিহার রাজ্যে শ্রমিকের কাজ করতেন।
 কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান মেহেবুল হক। গত বৃহস্পতিবার এলাকার মৃত্যু সংবাদ পৌছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মেহেবুলই ছিল পরিবারের রোজগারের খুটিঁ। কাঁচা গৃহে রয়েছে বৃদ্ধা মা,স্ত্রী ও চার বছরের কন্যা সন্তান। ভবিষ্যৎ কি হবে দুশ্চিন্তায় পরিবার।
রবিবার দুঃসংবাদ পেয়ে পরিবারের পাশে দাড়ান হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তজমুল হোসেন মৃত পরিবারের বাড়ি পৌছান। এদিন প্রাক্তন বিধায়ক পরিবারকে সমস্ত সরকারী সাহায্যের অনুদানের আশ্বাস দেন। ব্লক দফতরের বিভিন্ন প্রকল্প ও রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন প্রাক্তন বিধায়ক। গ্রামবাসীর দাবি, আশ্বাসেই কি সার, এমতাবস্থায় এই দুস্থ পরিবারের আহারটুকু সংগ্রহ করা মুশকিল। ব্লক দফতরের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত মনে করেন গ্রামবাসী।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর