ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বিভিসিএল, লবনের চালান দিয়ে আনা একটি অবৈধ কয়লা বোঝাই লরি আটক

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০ ২১ ০৯ ০৯   আপডেট: ২৩ আগস্ট ২০২০ ২১ ০৯ ০৯

লকডাউন, কার্ফুর মধ্যে চারদিকের নজরদারি এড়িয়ে কয়লা পাচার করতে নয়া পন্থা নিয়েছে সিন্ডিকেট।মেঘালয়ের কালো সোনাকে কেন্দ্র করে দেদার অর্থ উপার্জন চলছে বরাক উপত্যকায়। এই অভিযোগ বহু পুরনো। কয়লা পাচারে নতুন নতুন কৌশল আবিষ্কার করতে তত্‍পর সিন্ডিকেটের মাফিয়ারা। কেবলমাত্র মাফিয়াই নয়, কালো সোনার অবৈধ কারবারের সঙ্গে জড়াচ্ছে করিমগঞ্জ জেলার শীর্ষ আমলাদের নামও। জানা গিয়েছে রবিবার সকালে বদরপুর ঠান্ডাপুর সংলগ্ন বরাক ভ্যালি সিমেন্ট লিমটেড থেকে একটি এনএল - ০১ এসি ৬২৫৮ লবনের চালান দিয়ে আনা একটি অবৈধ কয়লা বোঝাই লরি আটক করলো বদরপুর পুলিশ ।উল্লেখ ৬ নম্বর জাতীয় সড়কের গুমড়া-মালিডহরে প্রতিদিন মেঘালয় থেকে শতাধিক কয়লাবাহী লরি বরাকে প্রবেশ করছে। বর্তমানে কয়লার অবৈধ পাচারচক্রে সিন্ডিকেট সক্রিয় রয়েছে এলাকায় ।অবাঙালি ও বাঙালি টিমের নিয়ন্ত্রণে ব্যাপকভাবে কয়লাবাহী লরি প্রবেশ করছে বরাকে, উঠেছে এ ধরনের অভিযোগও।চারদিকের নজরদারি এড়িয়ে কয়লা পাচার করতে নয়া পন্থা নিয়েছে সিন্ডিকেট। এ অভিযোগ এখন ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠেছে। বিগত কয়েক দিন ধরে  অবৈধ কয়লার ট্রাক মালিডহর চেকগেট পার হয়ে বরাকে ঢুকেছে।উল্লেখ্য, বিগত বহুদিন ধরে মেঘালয় থেকে দিঘরখাল হয়ে অবৈধ কয়লা সিন্ডিকেট চক্রের মাধ্যমে বরাকে প্রবেশ করছে কয়লা। এতে কোটি কোটি টাকা অবৈধ ভাবে রোজগার চলছে।  'না খায়েঙ্গে, না খানে দেঙ্গে'-বিজেপি সরকার সহ সনোয়াল সরকারের দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য আজ কতটা সফল হচ্ছে। তা একদমই পরিষ্কার। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠলেও সর্বানন্দ সনোয়াল নেতৃতাধী সরকার একেবারে কুম্ভ নিদ্রায়। আর পুলিশ অবাধে কয়লা, সহ অন্যান্য ব্যবসায়ীদের  থেকে অর্থ উপার্জন করছে। শূন্য টলারেন্সের গ্যারাণ্টী দেওয়া বর্তমান আসাম সরকার এই বিষয়ে কি করেন তাহা দেখার বিষয় বক্তব্য প্রতিবেদকের নয়, অভিযোগকারীদের।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর