হরিশ্চন্দ্রপুর
বিডিও সাহেব প্লিজ আমাদের একবার দেখে যান
সরিফুল ইসলাম, হরিশ্চন্দ্রপুর
প্রকাশিত: ৫ জুলাই ২০২০ ১৪ ০২ ১৪ আপডেট: ৫ জুলাই ২০২০ ১৪ ০২ ১৪
হরিশ্চন্দ্রপুর
ভোট যায়, ভোট আসে কিন্তু ওদের জীবন থেকে কোনো মতেই অন্ধকার দূর হয় না। বর্ষা আসলেই ঘোর বিপদে পড়ে এই পিছিয়ে পড়া আদিবাসী মানুষগুলি। কখনো হাঁটু জল, কখনো কোমর পরিমাণ জল ।আর এই জলের মধ্য দিয়ে টানা তিন থেকে চার মাস যাতায়াত করতে হয় এই কপাল পোড়া বাসিন্দাদের। রাস্তাটি এত নিচু যে জল নিষ্কাশনেরও ব্যবস্থা নেই। তবু হেলদোল নেই প্রশাসনের ।আসলে মানুষগুলো হচ্ছে হরিশ্চন্দ্রপুর থানা বা হরিশ্চন্দ্রপুর ১ ব্লক বা হরিশ্চন্দ্রপুর অঞ্চল থেকে ঢিল ছোরা দূরত্বে থাকা তেঁতুলবাড়ি এলাকার শিবমন্দির পাড়ার মানুষজন। শিবমন্দির পাড়া গ্রামটি প্রায় একশ ঘরের বসবাস। বেশির ভাগ মানুষগুলি আদিবাসী। তাদের ছেলেমেয়েরা পড়াশোনার মূল স্রোতে পাল্লা দিয়ে যেতে পারে না। তার উপর এখানকার ছোটো ছোটো বাচ্চাগুলি এই জলের মধ্য দিয়েই যাতায়াত করে। তাই বাচ্চাগুলির প্রাণ নাশের প্রবল আশঙ্কা থাকছে বলে অভিযোগ।আর এই আশঙ্কাকে সঙ্গী করে দিনের পর দিন, বছরের পর বছর কাটিয়ে চলে আসছে শিবমন্দর পাড়ার বাসিন্দারা।কোনো সমাধানের পথ নেই। তাই শনিবার অভিনব কায়দায় আন্দোলনে নেমে পড়বেন বলে জানিয়েছেন তারা । রাস্তার কাজ না হলে লাগাতার আন্দোলনের পথে যাবে বলে জানিয়েছেন তারা। তাদের মূল স্লোগান '' বিডিও সাহেব প্লিজ আমাদের একবার দেখে যান '' ।আর এই স্লোগানকে সামনে রেখে আগামি দিনে আন্দোলন চলতে থাকবে বলে সাফ জানিয়েছন স্থানীয় বাসিন্দারা ।বিক্ষুব্ধ দিলীপ মণ্ডল, নন্দ কুমার পাণ্ডে, বিপ্লব দাস প্রমুখ ব্যক্তিরা জানান, আমাদের রাস্তাটি দুই থেকে আড়াই ফিট উঁচু করার জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। তাতে কোনো লাভ হয়নি। এমনকি আমরা লিখিত অভিযোগও করেছি বিডিও সাহেবের কাছে। স্থানীয় এমএলএ কেউ জানিয়েছি। প্রতিবছর বর্ষা এলে কোমর পরিমাণ জলের মধ্য দিয়ে আমাদের চলাচল করতে হয়। এক প্রশ্নের উত্তরের তিনি আরো জানান, ব্লক প্রশাসন অন্তত একবার এসে দেখে যাক আমরা কী অবস্থায় রয়েছি। অন্তত মাটি দিয়ে এখনই রাস্তাটি আড়াই ফিট উঁচু না করে দিলে আমাদের আন্দোলন বৃহত্তর রূপ নেবে বলে হুঁসিয়ারি দেন তারা।স্বাধীন কর্মকারের বাড়ি থেকে এরফান আলির বাড়ি পর্যন্ত একশ মিটার রাস্তা নিচু থাকায় তাদের এই সমস্যা বলে জানান তারা। তবে হরিশ্চন্দ্রপুরী ১ ব্লকের বিডিও অনির্বাণ বসু বলেন, শিবমন্দির পাড়ায় জল জমে থাকার সমস্যাটি দীর্ঘদিনের । স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করছি। রাস্তাটি উঁচু করে তেরি করতে হবে। তবে আপাতত পাম্প দিয়ে এবার বর্ষার জলগুলো বের করতে পঞ্চায়েত কে বলেছে। আসলে এই সমস্ত মানুষগুলির স্থায়ী সমাধান কবে হয় সেটাই এখন দেখার।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
