বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
Altamas Kabir
প্রকাশিত: ৯ জুলাই ২০২৬ ২১ ০৯ ০৩ আপডেট: ৯ জুলাই ২০২৬ ২১ ০৯ ০৩
প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে তাঁরা দলীয় পতাকা হাতে তুলে নেন। যোগদানের পর শমীক জানান, এই ঘটনা ব্যতিক্রমী হলেও তৃণমূলের দুর্নীতিমুক্ত নেতা-কর্মীদের দলে স্বাগত জানানোর বিষয়ে বিজেপির অবস্থানে কোনও পরিবর্তন হয়নি।
রাজ্যসভার তিনটি আসনের নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পরদিনই এই যোগদান রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। অনেকেরই ধারণা, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার আসনে এই তিন নেতাকে প্রার্থী করতে পারে বিজেপি। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি শমীক ভট্টাচার্য। তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, “চর্চা চলুক।”
শমীক বলেন, তৃণমূলের যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, মানুষের উপর অত্যাচার করেননি কিংবা সরকারি চাকরি বিক্রির মতো অভিযোগে জড়াননি, তাঁদের অনেক আগেই বিজেপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল। তাঁর দাবি, বর্তমান যোগদান সেই নীতিরই প্রতিফলন, কোনও ব্যতিক্রমী সিদ্ধান্ত নয়।
দলে যোগ দিয়ে সুস্মিতা দেব বলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেউ প্রমাণ করতে পারবেন না। তিনি দাবি করেন, তৃণমূলে থাকাকালীন তিনি কাছ থেকে ব্যাপক দুর্নীতির চিত্র দেখেছেন, তবে নিজে কখনও তার অংশ ছিলেন না। সুখেন্দুশেখর রায়ও দুর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারের সমালোচনা করেন। এর পর শমীক স্পষ্ট করে জানান, অতীত যাই থাকুক, এখন তাঁদের একমাত্র পরিচয় তাঁরা বিজেপির কর্মী।
সুখেন্দুশেখর রায় ইতিমধ্যেই তৃণমূল ও রাজ্যসভার সদস্যপদ ছেড়েছিলেন। অন্যদিকে, সুস্মিতা দেব জানান, তিনি চাইলে অনলাইনেই বিজেপির সদস্যপদ নিতে পারতেন। কিন্তু দলের নির্দেশেই কলকাতায় এসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তিনি আরও বলেন, বাংলার মানুষ তাঁকে দু’বার রাজ্যসভায় পাঠিয়েছেন, তাই এই রাজ্যের প্রতি তাঁর বিশেষ দায়বদ্ধতা রয়েছে। শমীক জানান, সুস্মিতা শুধু বাংলাতেই নয়, সারা দেশেই বিজেপির হয়ে কাজ করবেন।
প্রকাশচিক বরাইকও এদিন বিজেপিতে যোগ দেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যসভার আসন্ন নির্বাচনে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইককে প্রার্থী করতে পারে বিজেপি। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
