বাংলা ভাষাভাষীদের উপর বৈষম্যের প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চের কর্মসূচি রঘুনাথগঞ্জে
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১০ ১০ ২৬ আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১০ ১০ ২৬
সফিকুল ইসলাম,রঘুনাথগঞ্জ,মুর্শিদাবাদ: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে শনিবার বিকেল চারটায় জঙ্গিপুর জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হয় দেশ বাঁচাও গণমঞ্চ-এর উদ্যোগে এক কর্মসূচি। মূলত ভিনরাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক ও বাঙালি জনগণের উপর ভাষাগত বৈষম্য ও অত্যাচারের প্রতিবাদ জানাতেই এই সভার আয়োজন করা হয়। উদ্যোক্তা ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। সভায় বক্তারা অভিযোগ করেন, ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বলার কারণে বহু বাঙালি শ্রমিককে বাংলাদেশী আখ্যা দিয়ে অপমান করা হচ্ছে, এমনকি ‘পুশব্যাক’-এর মতো ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বাঙ্গালীদের। এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত বক্তা ও নেতৃবৃন্দরা।সভার বক্তা সিদ্ধপ্রবত ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলার স্বার্থ রক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকেই সরব হতে দেখা যায়নি। তিনি অভিযোগ তোলেন, সিপিএম এর রাজ্যসভায় সদস্য রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য,তাকেও এই ব্যাপারে কথা বলতে দেখা যায় না। কিংবা কংগ্রেস— কোনো দলই এ বিষয়ে সংসদে প্রতিবাদ জানাতে এগিয়ে আসেনি। তাই বিজেপির ধর্মীয় রাজনীতি ও বাঙালিবিরোধী চক্রান্ত রুখতে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই শক্তিশালী করার আহ্বান জানান, প্রশ্ন উঠে, দেশ বাঁচাও গণমঞ্চ ২৬ বিধানসভায় কতটুকু প্রভাব ফেলবে? এটা ওয়ার রাজনৈতিক মঞ্চ, এটা বাঙ্গালীদের প্রতি অত্যাচারের প্রতিবাদের জন্যই হয়েছে। তাহলে কেন বক্তারা বক্তব্যের অংশে বললেন, সিপিএম কংগ্রেসকে ভোট দিলে বিজেপি চলে আসবে? এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।সভায় বক্তৃতা দেন ঋত্বিকা সেন-সহ অন্যরাও। তারা দাবি করেন, দেশ বাঁচাও গণমঞ্চ কোনো রাজনৈতিক দল নয়, বরং বিভিন্ন মত ও পেশার মানুষদের একত্রিত করে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলন চালাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে NRC-সহ একাধিক আইন আসতে চলেছে, যার ফলে অভিযোগের ভিত্তিতে কাউকে বাংলাদেশী ঘোষণা করে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। সভায় আরও জানানো হয়, পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।খলিলুর রহমান শেষে জানান, ব্যবসায়ী, সমাজসেবী, সাংবাদিক, অভিনেতা, সাহিত্যিক— বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে গঠিত হয়েছে এই দেশ বাঁচাও গণমঞ্চ। তাদের লক্ষ্য, প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষকে সচেতন করা, বিজেপির বিভাজনের রাজনীতি ও বাঙালিবিরোধী নীতি সম্পর্কে জনগণকে সতর্ক করা এবং মুখ্যমন্ত্রীর মানবিক উদ্যোগের বার্তা পৌঁছে দেওয়া। উক্ত সভায় উপস্থিত ছিলেন, সংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, বিধায়ক মনিরুল ইসলাম, বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, দেশ বাঁচাও গণমাঞ্চে তরফ থেকে ছিলেন, রবিন সাংবাদিক রন্তিদেব, অর্থনীতিবিদ প্রদীপ গুহ ঠাকুরতা, অভিনেত্রী ও চলচ্চিত্রকার সুদেষ্ণা রায়, সৈকত মিত্র, নাজমুল হক, অমিত কালী, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য প্রমুখরা।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
