বড়দিনের কেক অগ্নিমূল্য
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০ ১৯ ০৭ ২৩ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১৯ ০৭ ২৩
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ আর মাত্র কয়েটা দিন। তার পরেই জিঙ্গল বেল, সান্টা ক্লজ আর অপরিহার্য সেই খাবারটা, মানে কেক খাওয়ার পালা। বড়দিন থেকে পরের প্রায় সপ্তাহ দুয়েক, নলেন গুড়ের কেক, ফ্রুট কেক, স্পেশ্যাল ফ্রুট কেক কিংবা প্লাম কেকের ভুরভুরে সুবাস যেন বশ করে ফেলবে চারপাশ। কিন্তু করোনাকালে এ বারের বড়দিনে বাজারের অবস্থা ভালো নয়। সাধারণ মানুষের পকেটের অবস্থা আরও খারাপ। তাই, মনে কিছুটা আশঙ্কা-অনিশ্চয়তা নিয়েই আগাম খোঁজ নিতে হচ্ছে কেক প্রস্তুতকারকদের কাছে। মানে, স্থানীয় বেকারি কিংবা বাড়িতে যাঁরা কেক বানান, তাঁদের কাছে। করোনা আবহে কিভাবে কেক তৈরি হচ্ছে, বাজারে কিরকম চাহিদা রয়েছে, নতুন কি আইটেম তৈরি হয়েছে তা জানতেই আমরা যাই হলদিয়া একটি কেক প্রস্তুত কারক কারখানায়।সেখানে গিয়ে কারিগর ও কারখানার আধিকারিকদের সাথে কথা বলে জানতে পারি। করোনার কারনে অর্ডার অনেক কমে গিয়েছে। ফলে কারখানায় কাজ করে যে সমস্ত কারগর অর্থ উপার্জন করে সংসার চালাতেন তারা একটু সমস্যায় পড়েছেন। হলদিয়ার ব্রজলালচকে নিউ বিদ্যুৎ বেকারি নামে একটি কারখানা রয়েছে। সেখানে মহিলা ও পুরুষ মিলে ৫০/৬০ জন প্রতিনিয়ত কাজ করে থাকেন। গত বছর গুলিতে কয়েকমাস আগে থেকে কাজ শুরু করে দিতে হতো কিন্তু করোনার কারনে এবছর আর্ডার কম। আর করোনার কারনে সরকারি নিয়ম মেনেই মাস্ক,গ্লাবস, মাথায় টুপি পরে কাজ চলছে। এখানে ২৫/৩০ রকমের কেক তৈরি হয়ে থাকে। তার মধ্যে নলেন গুড়ের কেক, সোনার বাংলা নামক কেকের চাহিদা বেশি। জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও দাম সেইভাবে বাড়েনি। এক কেজি কাজুর দাম ৮০০ টাকা। আখরোট ২ হাজার টাকা কেজি। পেস্তার কেজি ১২০০ টাকা করে যাচ্ছে। তাই কিছু করার নেই সামান্য দাম বাড়াতে হয়েছ।''গত বছর এক পাউন্ডের যে কেকের দাম ২০০ টাকা ছিলো, সেই কেকের দাম এবার ২১০ টাকা থেকে ৩৩৯ টাকার মধ্যে ঘোরাফেরা করবে। এক পাউন্ড চকোলেট কেকের দাম এবার প্রায় ৫০ টাকা বেড়ে ২৭০ টাকার কাছাকাছি হবে।' বড়দিনে প্রধানত রিচ ফ্রুট কেক ও প্লাম কেকের চাহিদা তুঙ্গে থাকলেও ডান্ডি কেক, চকোলেট কেকও এই সময়ে কম কিছু বিকোয় না।তা ছাড়া, শুধু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তো নন, বড়দিনের কেক সর্বজনীন। তাই কেকের চাহিদা প্রতিবছর থাকলেও এবছর করোনার কারনে অনেক কম। হলদিয়ার নিউ বিদ্যুৎ বেকারির তৈরি কেক পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি হাওড়া হুগলী জেলা সহ অন্যান্য জেলায় চাহিদা মেটায়।
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
