পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
সফিকুল ইসলাম
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫ ০৫ ৩৬ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫ ০৫ ৩৬
মঙ্গলবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ভাসাইপাইকড় গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের আব্দুল রউফ। সামশেরগঞ্জের বিধায়ক নুর আলমের উপস্থিতিতে ভোটাভুটির প্রক্রিয়া সম্পন্ন হয়। পঞ্চায়েতের মোট ৩০ জন সদস্যের মধ্যে ১৬ জনের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
দলীয় সূত্রের খবর, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান পদে এতদিন ছিলেন তৃণমূলেরই আনিকুল ইসলাম। সম্প্রতি দুর্নীতির অভিযোগ ও দলীয় অনাস্থার জেরে তাঁকে প্রধানের পদ থেকে অপসারণ করা হয়। এরপর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচনের দিন ধার্য করা হয়। সেই অনুযায়ী এদিন পঞ্চায়েত কার্যালয়ে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
বোর্ড গঠনকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে কারণে সামশেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাসের নেতৃত্বে পঞ্চায়েত চত্বর ও সংলগ্ন এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। প্রশাসনের নজরদারিতে শেষপর্যন্ত শান্তিপূর্ণভাবেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
নির্বাচন চলাকালীন উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক নুর আলম, জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মইমুর শেখ ওরফে সিধু-সহ একাধিক জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্ব।
এদিন ৩০ জন সদস্যের মধ্যে উপস্থিত ১৬ জন সদস্যই প্রধান পদে আব্দুল রউফের নাম সমর্থন করেন। প্রক্রিয়া শেষে পঞ্চায়েত চত্বরে কর্মী-সমর্থকদের আবির খেলায় মেতে উঠতে দেখা যায়।
দায়িত্ব পেয়ে নতুন প্রধান আব্দুল রউফ বলেন, "আমরা তৃণমূলেই ছিলাম এবং তৃণমূলেরই প্রধান হলাম। বিধায়ক নুর আলমের নেতৃত্বে সবাইকে সাথে নিয়ে আমরা গোটা অঞ্চলের সার্বিক উন্নয়ন করতে চাই।"
আগের প্রধানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, সমস্ত সমস্যা খতিয়ে দেখে দ্রুত সমাধানের পথে হাঁটা হবে। পাশাপাশি তিনি আরও জানান, বুধবার পঞ্চায়েতের নতুন উপপ্রধান নির্বাচন অনুষ্ঠিত হবে।
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কবিতা - একটা তুমি
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
