পার্লারে ফেসিয়াল করাতে গিয়ে মুখে ফোস্কা শিলচরের বিনীতা নাথের,
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২১ ১২ ১২ ৩৪ আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ১২ ১২ ৩৪
শিলচরের মেয়ে বিনীতা নাথ সম্প্রতি শহরের একটি পার্লারে ফেসিয়াল করাতে গেছিলেন, সেখানেই ঘটে বিপত্তি। ফেসিয়াল করানোর সময় হঠাৎ করে তার মুখে জ্বালা হয় এবং তিনি সঙ্গে সঙ্গে পার্লারের কর্মচারীদের ডেকে পাঠান। মুখে লাগানো ফেসিয়াল সরাতেই দেখা যায় গালের ত্বক জ্বলে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন তিনি, অথচ পার্লারের মালিক পাল্টা তাকেই দোষারোপ করতে শুরু করে।
শিলচরের মেয়ে বিনীতা গুয়াহাটি আইআইটির ছাত্রী, বর্তমানে ইতালির রোমে পোস্ট ডক্টরেট স্টাডিজ করছেন। গুয়াহাটি যাওয়ার আগে তিনি শিলচর এনআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন, এর আগে শিলচর হলিক্রস স্কুলের ছাত্রী ছিলেন; পিএইচডি করার জন্য গুয়াহাটি আইআইটিতে চলে যান। সম্প্রতি নিজের শহরে ফিরেছেন এবং শহরের সারদা পার্লারে ফেসিয়াল করাতে গিয়েছিলেন।
তিনি বলেন, “গুয়াহাটিতে একটি বিয়ের যাওয়ার জন্য আমি তৈরী হচ্ছিলাম, তাই শিলচরের সারদা পার্লারে যাই। আমি সাধারণত পার্লারে যাই না, তবে এখানে বাড়িতে সব ধরনের ব্যবস্থা না থাকায় ভাবলাম পার্লারে যাই। সেখানে গিয়ে আমি তাদের বলেছিলাম চুল এবং মুখের কিছুটা কাজ করে দিতে। তার মধ্যে অন্যতম ছিল ফেসিয়াল হেয়ার দূর করার একটি কাজ। তাদের বলেছিলাম ফেসিয়াল-টোন করে দিতে, তারা বলল ডি-টেনড ফেসিয়াল নামের একটি প্রক্রিয়া রয়েছে, এর মধ্যেই নাকি ফেসিয়াল হেয়ার সরানোর প্রক্রিয়া থাকবে। বিশেষ ব্লিচের মাধ্যমে সেটা করানো সম্ভব। আমি তাদের কথায় বিশ্বাস করি এবং সম্মতি জানাই।তবে বিউটিশিয়ান যখন আমার মুখে সেটা লাগালেন আমি গরম অনুভব করি। ধীরে ধীরে যন্ত্রনা বাড়তে শুরু করে এবং তাদের আমি জানাই আর সহ্য করা যাচ্ছে না। একসময় যন্ত্রণায় চিৎকার করতে থাকি এবং প্রাথমিকভাবে মুখে আইসবাগ লাগাতে শুরু করি। পরে যখন তারা মুখ থেকে ফেসিয়াল ছড়াতে শুরু করেন আমি দেখি গালের মধ্যে বিশ্রী দাগ পড়ে গেছে। ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে আমার মুখের অবস্থা এখন করুন।
বিনীতা নাথের ছবি দেখলেই বুঝা যাচ্ছে মুখের ত্বক অনেকটাই পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে খবর দেন এবং আলোচনা করেন তিনি। এব্যাপারে বলেন, “ডাক্তার আমাকে বলেছেন এগুলো জ্বলে যাওয়ার দাগ এবং তারা আমাকে ওষুধ দিয়েছেন। ভুল কেমিক্যাল গালে লেগে যাওয়ার জন্যই কাজটি হয়েছে এবং এই দাগ উঠতে অনেক দিন সময় লাগবে।”
এদিকে সারদা পার্লারের মালিক দীপ দেব রায় বলেন, “আমরা এই ঘটনায় একেবারেই স্তম্ভিত এবং গ্রাহকের কাছে ক্ষমাপ্রার্থী। আমার বাবা অসুস্থ এবং শয্যাশায়ী, আমার স্ত্রী তাকে শুশ্রূষা করতে বাড়িতে ছিলেন। সেই সময়ে কর্মচারীরা ভুলবশত এমন কাজটি করে ফেলেছে। আমি তার যন্ত্রণা বুঝতে পারছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন ভাবছি যদি আমরা যদি সেই সময় উপস্থিত থাকতাম এমন একটা ঘটনা ঘটত না।”
তিনি আরও বলেন, “প্রাথমিক কথোপকথনে এটুকু জানতে পেরেছি, গ্রাহক নিজেই চাইছিলেন তার মুখে ব্লিচ লাগানো হোক। আমাদের কর্মচারীরা বলেছিলেন হয়তো ডি-টোনের সঙ্গে ব্লিচ সহ্য হবেনা এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিন্তু ভদ্রমহিলা চেয়ে ছিলেন বলেই সেটা লাগানো হয়।”
বিনীতা যদিও এর পাল্টা উত্তরে বলেন, “আমার মাথা খারাপ নয় আমি না জেনে গালে ব্লিচ লাগাতে বলবো। তারা আমাকে বলেছিলেন ব্লিচ লাগাতে, তাই অনুমতি দিয়েছিলাম, তারা ভুল করে আমার এই অবস্থা করেছেন, এখন পাল্টা দোষারোপ করছেন। ঘটনার পর আমি পার্লারের মালকিনকে ফোন করেছিলাম, আমার অবস্থা ফটো তুলে তার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, তিনি মেসেজ দেখেছেন হোয়াটসঅ্যাপে ব্লু-টিক এসেছে। ক্ষমা চাওয়া তো দূরের কথা, তিনি আমার কথার উত্তর পর্যন্ত দেননি।”
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
