ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পারিশ্রমিকের পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত বাদ্য বাদক

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৬ জুন ২০১৯ ১৪ ০২ ৫৯   আপডেট: ২৬ জুন ২০১৯ ১৪ ০২ ৫৯

মালদা

পারিশ্রমিকের পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন এক বাদ্য বাদক। আহত বাদ্য বাদক আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা পুকুরিয়া থানার কোকলামারী গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আক্রান্ত বাদ্য বাদকের নাম গৌতম রবি দাস(৪৫)। আক্রান্তের পরিবারের সদস্যরা জানায়, এলাকার প্রশান্ত রবি দাসের কাছে বিয়ে বাড়ির বাজনার পারিশ্রমিক হিসেবে ৮০০ টাকা পেত গৌতম রবিদাশ। বেশ কিছুদিন ধরে ওই টাকা চাইলেও দিচ্ছিল না প্রশান্ত। গৌতমের বাড়ির সামনে দিয়ে প্রশান্ত যাচ্ছিল। সেই সময় তার কাছে পারিশ্রমিকের টাকা চাইলে দুজনার মধ্যে বচসা শুরু হয়।অভিযোগ এরপরই প্রশান্তর রাস্তায় পড়ে থাকা লোহার রড ও লাঠি নিয়ে গৌতমের ওপর চড়াও হয়। তাতে গৌতমের মাথায় আঘাত লাগে। অচৈতন্য হয়ে যায় গৌতম। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ও পরে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। গোটা ঘটনায় মালদা পুকুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে আহতর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা পুকুরিয়া থানার পুলিশ।গৌতম বরিদাসের বাম হাত ভেঙে গেছে ও মাথা গুরুতর জখম হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর