পরিযায়ী শ্রমিকের পুত্র মিজানুর দারিদ্র্যতাকে জয় করে রাজ্যের মেধা
উমার ফারুক
প্রকাশিত: ২১ জুলাই ২০২০ ০৯ ০৯ ১২ আপডেট: ২১ জুলাই ২০২০ ০৯ ০৯ ১২
পরিযায়ী শ্রমিকের পুত্র মিজানুর দারিদ্র্যতাকে জয় করে রাজ্যের মেধা তালিকায় চতুর্থ
উমার ফারুক, হরিশ্চন্দ্রপুর:পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ আয়োজিত মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় রাজ্যে মেধা তালিকায় যুগ্ম চতুর্থ স্থান ও জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-২ব্লকের জগন্নাথপুর হাই মাদ্রাসার ছাত্র মিজানুর রহমান।দারিদ্রতা ও নানা প্রতিকুলতাকে জয় করেই ৯৫.৬% পেয়েছে সে। মোট ৮০০ নম্বরের পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৬৫।তার বাড়ি ব্লকের তালগাছি গ্রামে। ভূমিহীন এক দরিদ্র্য পরিবারের সন্তান সে। ছোট বেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্যে বড় হওয়া মিজানুরের স্বপ্ন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে অধ্যাপক হওয়ার।কিন্তু সে স্বপ্ন সার্থক করতে হলে লম্বা পথ পাড়ি দিতে হবে তাঁকে তা সে বিলক্ষণ জানে।উচ্চ শিক্ষা অর্জন করার মতো যে আর্থিক সংগতি দরকার তা নেই তার পরিবারের।মিজানুর জানায়,আমার অধ্যাপনা ও সাহিত্য চর্চা করার ভীষণ ইচ্ছা।কিন্তু উচ্চ শিক্ষা অর্জনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্যতা।বাবা ভিন রাজ্যে ফেরি করে কোন রকম সংসার চালান।সারা বছরই বাবাকে বাড়ির বাইরে থাকতে হয়।বাড়িতে মা আমাদের দেখা শোনা করেন।বাড়িতে বাবা না থাকায় মা ই অভিভাবক।পড়া শোনার বাইরে বইপড়ার নেশা আছে বলে মিজানুর জানায়।পরীক্ষার পরে বঙ্কিম উপন্যাস সমগ্র থেকে বেশ কিছু উপন্যাস ও মানিকের পদ্মানদীর মাঝি উপন্যাস ও পড়েছে। শরৎচন্দ্রের গল্প তার ভীষণ পছন্দ।এছাড়া ক্রিকেট খেলা তার পছন্দ,রহিত শর্মা তার প্রিয় ক্রিকেটারকোন গৃহ শিক্ষক ছাড়াই মিজানুর নিজের আগ্রহে প্রতিদিন ৮ ঘণ্টা করে পড়াশোনা করেছে বলে জানা যায়।
মিজানুরের মা মরিয়ম বিবি সাধারণ গৃহবধূ।তিনি উচ্চ প্রাথমিক পর্যন্ত পড়া শোনা করেছন। স্বামীর অবর্তমানে তিনিই সংসারের হাল ধরেছেন। তার বাবা মোঃ মনিরুল ইসলাম ভিন রাজ্যের শ্রমিক।তিনি উড়িষ্যাতে ফেরি করতেন লক ডাউনে বাড়িতে বসে আছেন কাজ হারিয়ে।মনিরুল বলেন,আমার অভাবের সংসারে আমরা স্বামী, স্ত্রী ও চার ছেলে,মিজানুর বড়।আমি দীর্ঘদিন ভিন রাজ্যে কাজ করি।প্রায় দুই তিন মাস পরে বাড়ি আসি। ছেলেকে উচ্চ শিক্ষা দেওয়ার মতো আর্থিক সংগতি আমার নেই।তাই সরকারি সাহায্য বা কোন প্রতিষ্ঠানের সাহায্য পেলে আমার ছেলে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।
মাদ্রাসার সহ প্রধান শিক্ষক মুহাম্মদ এনামুল হক বলেন,মিজানুর বরাবরই অত্যন্ত মেধাবী ছাত্র।সে ভালো ফল করে আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে।আমরা তার পাসে আছি। তার অক্লান্ত পরিশ্রম ও আমাদের মাদ্রাসার সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- কোন-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সুবর্ণজয়ন্তী বর্ষে সম্মানন
- কবি অনিমেষ সরকারের ভার্চুয়াল সাক্ষাৎকার নিলেন বেদশ্রুতি মুখার্জী
- লবণ, গোলমরিচ ও লেবু দূর করবে ১০টি স্বাস্থ্য সমস্যা!
- বেসরকারি ব্যাংকের সিএসপি কর্মীর কাছ থেকে টাকা লুটের চেষ্টা
- গ্রামে পানীয় জলের সমস্যা,টায়ার জ্বালিয়ে পথ অবরোধ মালদায়
- দাঁতনের ইতিহাসের আলোকে ঐতিহ্যের স্কুল বাড়ি : এক ঐতিহাসিক অনুসন্ধ
- `আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা`র সাহিত্য সম্মেলন-২০২৪
- দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে মাটি কাটার কাজ
- পরিযায়ী শ্রমিকের পুত্র মিজানুর দারিদ্র্যতাকে জয় করে রাজ্যের মেধা
- শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ গৃহবধূ
- গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের সাহায্য জামায়াতে ইসলামী হিন্দের
- হবিবপুর এলাকায় সাপের কামোড়ে মৃত্যু যুবকের
- বন্যা পরিস্থিতি দেখতে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রহিম বক্সি
- আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার নইমুল ইন্তেকাল
- করোনাভাইরাস নিয়ে বিশেষ সচেতনতা অভিযানে নামলেন বিধায়ক
