ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

নববধূকে শ্বাসরোধ গলায় ফাঁস দিয়ে ঝুলানো অভিযোগ জামাই ও শাশুড়ি

হক জাফর ইমাম মালদা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৮ ০৬ ৪৬   আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৮ ০৬ ৪৬

 দাবিমতো ২ লক্ষ টাকা পণ না দিতে পারায় নববধূকে শ্বাসরোধ করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাই শাশুড়ির বিরুদ্ধে।

ঘটনায় অভিযুক্ত শাশুড়িকে আটক করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ। ঘটনার পর থেকেই জামাই পলাতক।ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচক থানার সিলামপুর গ্রাম পঞ্চায়েতের গাগনিকাদি গ্রামে। ঘটনার খবর পেয়ে মালদা কালিয়াচক থানার পুলিশ শোবার ঘর থেকে নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম, জাহানারা বিবি (২১)। জামাই এজাদ সেখ। সে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে। শাশুড়ি সারভিনা বিবিকে আটক করেছে পুলিশ।
মৃত গৃহবধূর মা সাবেদা বিবির অভিযোগ, গত কয়েকদিন ধরে মেয়ের শ্বশুর-বাড়ির পক্ষ থেকে দুই লক্ষ টাকা নিয়ে আসার চাপ দিচ্ছিল। গত ৮ মাস আগে পাশের গ্রামের বাসিন্দা এজাদ শেখের সঙ্গে জাহানারা নিজের পছন্দে বিয়ে করে। এরপরে সমস্ত কিছু দেওয়া হলেও বারবার করে ২ লক্ষ টাকার চাপ দিতে থাকে মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা। টাকা না দেওয়ায় মেয়েকে শ্বাসরোধ করে দিয়ে ঝুলিয়ে দিয়েছে জামাই শাশুড়ি। কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর