ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ১৭ অক্টোবর ২০২৬   কার্তিক ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬ ০০ ১২ ১৮   আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০০ ১২ ১৮

 বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবের আনন্দ থেকে যাতে কোনও শিশু বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই মহাষষ্ঠীর দিনে মানবিক উদ্যোগ নিলেন ধুলিয়ানের বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং ওরফে চুন্নু। তাঁর উদ্যোগে নতুন পোশাক পেয়ে খুশিতে মেতে উঠল অসহায় ও দুঃস্থ পরিবারের শতাধিক শিশু।শুক্রবার দুপুরে ধুলিয়ানের নামী বিপণি প্রতিষ্ঠান V MART-এ গিয়ে শিশুদের জন্য নতুন পোশাক কেনার ব্যবস্থা করেন সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্নু। প্রতিবছরের মতো এ বছরও পুজোর আগে নিজের উদ্যোগে দুঃস্থ পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন তিনি।পুজোর আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়া এবং আর্থিক অনটনের কারণে কোনও শিশুর মুখে যেন উৎসবের হাসি ম্লান না হয়, সেই ভাবনা থেকেই তাঁর এই উদ্যোগ। নতুন পোশাক পেয়ে স্বভাবতই খুশি শিশু ও তাদের পরিবারের সদস্যরা।সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্নুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, উৎসবের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত মানবিকতা। দুর্গাপুজোর প্রাক্কালে তাঁর এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর