ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬ ১০ ১০ ৩১ আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ১০ ১০ ৩১
সফিকুল ইসলাম, সামশেরগঞ্জ:ধুলিয়ান পৌরসভায় এক দিকে অনাস্থার ডামাডোল বাজতে না বাজতেই বড়সড় রাজনৈতিক পালাবদল। তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রাক্তন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ও একাধিক কাউন্সিলর সহ শতাধিক কর্মী । রবিবার বিকেল ৩টায় ধুলিয়ান টাউন কংগ্রেসের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও যোগদান সভায় এই রাজনৈতিক পরিবর্তন ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
এদিন সভা থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রেও রাজ্যের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন অধীর রঞ্জন চৌধুরী। NCPI-কে কটাক্ষ করে তিনি বলেন, “এনসিপি মানেই মোদির ঘরজামাই।” ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ নিয়েও নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি।
পাশাপাশি জঙ্গিপুর ও বহরমপুরের সাংসদদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অধীর। ডিলিমিটেশন প্রসঙ্গে তাঁর দাবি, আসন সংখ্যা বৃদ্ধির নামে বিজেপি দীর্ঘমেয়াদি ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা করছে। মূল্যবৃদ্ধি, চিনির দাম এবং অন্নপূর্ণা প্রকল্পে সাধারণ মানুষের হয়রানি নিয়েও ডবল ইঞ্জিন সরকারকে আক্রমণ করেন তিনি। উল্লেখ্য যে, সামশেরগঞ্জ সুতী ফারাক্কা, বিড়ি অধ্যুষিত এলাকা, এখান থেকে কোটি কোটি টাকা ট্যাক্স নিয়ে থাকে কেন্দ্র সরকার। অথচ কেন্দ্রীয় বিড়ি হসপিটাল বেহাল অবস্থা নিয়ে লোকাল বিড়ি কোম্পানিরা তৃণমূলের নেতা দের কটাক্ষ করেন বিজেপির দালাল বলে। এবং আমাদের বিড়ি শ্রমিকদের নিয়ে লড়াই এখনও জারি রয়েছে।
এদিনের সভা থেকেই ধুলিয়ান পৌরসভার রাজনৈতিক সংগঠন আরও শক্তিশালী করার দায়িত্ব নাজমে আলমকে দেন।
দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী বলেন, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় ফেরানোর দাবিতে কংগ্রেস লড়াই চালিয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, ভোটারদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে এবং আগামী ২০২৯ সালের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে।
অন্নপূর্ণা প্রকল্প নিয়েও সরব হন ইশা খান। তাঁর দাবি, মহিলাদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হলেও বহু মহিলা এখনও প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছেন না। ফলে তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রত্যেক যোগ্য মহিলাকে সঠিকভাবে যাচাই করে প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানান তিনি।
সম্প্রতি ফুটপাতে বসবাসকারী মহিলাদের নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের মন্তব্য প্রসঙ্গেও ইশা খান চৌধুরী প্রতিক্রিয়া জানান। তাঁর বক্তব্য, ফুটপাতে থাকা মানুষ প্রত্যেকেই দেশের নাগরিক। তাঁদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
কংগ্রেসের দাবি, ভোটার তালিকায় প্রকৃত ভোটারদের নাম ফেরানোর দাবিতে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে।এদিনের বড় যোগদান আগামী নির্বাচনে কংগ্রেসকে বাড়তি সুবিধা দেবে বলে দাবি করেন যুব কংগ্রেস সভাপতি সাকিরুদ্দিন শেখ।তৃণমূলের একাধিক পরিচিত মুখের কংগ্রেসে যোগদানকে কেন্দ্র করে ধুলিয়ান ও সামসেরগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। আগামী পৌরভোটের আগে এই যোগদান কংগ্রেসের সংগঠনকে কতটা শক্তিশালী করে তুলতে পারে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
এদিনের সভায় উপস্থিত ছিলেন ,এদিনের সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী, ফরাক্কার বিধায়ক মোতাব শেখ, জঙ্গিপুর সাব-ডিভিশন কংগ্রেস সভাপতি আলফাজউদ্দিন বিশ্বাস, নাসির শেখ, সামসেরগঞ্জ ব্লক সভাপতি তাসিরউদ্দিন আহমেদ, অমিত তেওয়ারি, নাজমে আলম এবং ব্লক যুব সভাপতি সাকিরুদ্দিন শেখ-সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব।
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- কবিতা - একটা তুমি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
