জাকিরের সমর্থনে জঙ্গিপুরে অভিনেত্রী শ্রাবন্তী, উচ্ছ্বাসে ভাসল জনতা।
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ১১ ১১ ০১ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১১ ১১ ০১
পুষ্প প্রভাত :জঙ্গিপুর
জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় আহিরণ অঞ্চলের বাসন্তীতলা এলাকায় আয়োজিত জনসভায় উপস্থিত হন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তাঁকে একনজর দেখতে এদিন সভাস্থলে ভিড় জমায় অসংখ্য মানুষ, ফলে গোটা এলাকা পরিণত হয় জনসমুদ্রে।সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বাংলা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী তৃতীয়বারের জন্য জাকির হোসেনকে ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে, জাকির হোসেন তাঁর ভাষণে এসআরএস ইস্যু ও ধর্মীয় রাজনীতি নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, বিজেপি ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে এবং সমাজে বিভাজন তৈরি করছে।জাকির হোসেন বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন। বিজেপি মহিলাদের জন্য কী করেছে, সেটা মানুষ জানে।” পাশাপাশি তিনি দাবি করেন, ডবল ইঞ্জিন সরকার দলিত ও আদিবাসী সম্প্রদায়ের উপর অত্যাচার চালাচ্ছে এবং তাদের অধিকার খর্ব করা হচ্ছে।তিনি আরও অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সম্মান রেখেই তিনি এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানান।বিরোধীদের কটাক্ষ করে জাকির হোসেন বলেন, “পয়সা দিয়ে মানুষ কেনা যায় না, মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। আমি সারা বছর মানুষের পাশে থাকি, তাই মানুষ আমার সঙ্গে আছে।”এদিনের সভা থেকে তিনি দাবি করেন, ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল ২৫০-র বেশি আসন পাবে এবং জঙ্গিপুরেও রেকর্ড ব্যবধানে জয় নিশ্চিত হবে।সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, যার মধ্যে ছিলেন গৌতম ঘোষ, মানোয়ারা খাতুন, রুকুমুদ্দিন শেখ সহ অন্যান্যরা।জঙ্গিপুরে জাকির হোসেনের সমর্থনে এই সভাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।
- POEM - PEACE ON EARTH HAS WORTH
- POEM - HALF-MOON OF A BROKEN FATE
- সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
- জঙ্গিপুরে ‘ডিলিট ভোটার’ প্রতিবাদে সিপিআইএমের মিছিল
- কোরবানির চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
- গ্রাহক সেজে সেনকো গোল্ডে বড়সড় ডাকাতি সামশেরগঞ্জে
- আমিরের খোঁচা জুনায়েদকে, সাই পল্লবীর প্রশংসায় মুগ্ধ
- দুই বোনের অদ্ভুত আবেদন, অপহরণ মামলা খারিজ
স্বামী বদলের আর্জি, হতভম্ব হাই কোর্ট - রাজ্যে ৭৭ কেন্দ্রে গণনা, আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচ
ভোট গণনার প্রস্তুতি, কেকেআরের লড়াই আজ - উত্তর, রাঢ় ও দক্ষিণে বিজেপির বাড়তি আশা, ১৫৫–১৮০ আসনের দাবি
তিন বলয়ে পদ্মের অঙ্ক - গণনার আগে এনআইএ তলব
- ফলতায় পুনর্ভোটে তীব্র তরজা
- কবিতা - মেহনতি মানুষদের মে দিবস
- এনটিপিসি ফারাক্কায় অবসরপ্রাপ্ত কর্মীদের বিদায় সংবর্ধনা
- বিধানসভা নির্বাচন ২০২৬: মুর্শিদাবাদ জেলার সম্ভাব্য ম্যান্ডেট
- আইপিএলে মাঝপথে অধিনায়ক বদলের জল্পনা
- ,‘এআই চিপ’ নিয়ে কটাক্ষ
- ক্রিকেটে প্রস্তুতি সপ্তশ্রীর
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- দাউদ মন্তব্যে বিতর্কে মমতা
- দাউদ মন্তব্যে বিতর্কে মমতা
- দাউদ মন্তব্যে বিতর্কে মমতা
- সলমনকে ‘সরি’ ফেরেরা
- সলমনকে ‘সরি’ ফেরেরা
- সলমনের রাগে বাবার সাফাই
- বুথে ঘুরে মমতার অভিযোগ
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
- বিধবা মহিলা ও তার দুই মেয়েকে মারধোর করার অভিযোগ l
