ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

গাছহীন জাতীয় সড়কের যাত্রীদের অবস্থা ন্যাক্কারজনক

মোহঃ নাজিম আক্তার

প্রকাশিত: ১২ মে ২০১৯ ২১ ০৯ ০০   আপডেট: ১২ মে ২০১৯ ২১ ০৯ ০০

হরিশ্চন্দ্রপুর: 

81 নং জাতীয় সড়ক ধারে কোনো গাছ না থাকায় যাত্রীরা এই চাদিফাটা রোদে গরমে হাসফাস হয়ে পড়ছে । 81 নং জাতীয় সড়কটির দুই পাস বর্ধিত করার জন্য গত বছর পরিবহণ দফতর থেকে সব গাছ কেটে ফেলা হয় ।ফলে রাস্তার ধারে কোনো গাছের ছায়া না থাকায় যাত্রীরা এই গরমে হাফিয়ে উঠেছে ।এক সময় এই 81নংজাতীয় সড়কের দুই ধারে ইউক্যালিপটাস,শিরিষ,বট,নিম প্রভৃতি অসংখ্য গাছ ছিল ।আজ সেই জাতীয় সড়ক কাঠফাটা রোদে তপ্ত ।81 নং জাতীয় সড়কটি হরিশ্চন্দ্রপুর ,চাঁচল,সামসী হয়ে মালদা গেছে ।কোথাও বিন্দুমাত্র ছায়া নেই ।ছাতা ছাড়া যাত্রীরা চলতে পারে না ।একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য নেই কোনো সরকারি বিশ্রামালয়।যাত্রীদেরকে কারও দোকানের বারান্দায় আশ্রয় নিতে হয় ।

এলাকার স্থানীয় বাসিন্দারা জানান এই 81নংজাতীয় সড়ক ধরেই হরিশ্চন্দ্রপুর, পিপলা,তুলসীহাটা, কনুয়া, চাঁচল, মালতীপুর, সামসী পড়ুয়ারা স্কুল ও কলেজে পড়তে যান ।স্কুল ও কলেজ যাওয়ার পথে পড়ুয়াদের বই, খাতার সঙ্গে ছাতা ও জলের বোতল সঙ্গে নিতে হয় । 

এলাকার বাসিন্দারা আরও জানান এই 81নংজাতীয় সড়কের ধারে রয়েছে সামসী নিয়ন্ত্রিত তুলসীহাটা ও চাঁচল হাট ।রবিবার তুলসীহাটা ও বুধবার চাঁচল হাটে লক্ষাধিক মানুষের ভিড় হয় । দূর দূর গ্রাম থেকে লোকেরা এই জাতীয় সড়ক ধরে হাট করতে আসেন।

পরিবহণ দফতর সূত্রে জানা যায় রাস্তার কাজ শেষ হলেই আবার চারা গাছ লাগানো হবে 

এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গাছ কাটার এক বছর কেটে গেলেও এখনও পর্যন্ত সরকারি পক্ষ থেকে কোনো বিশ্রামালয়ের ব্যবস্থা করেনি ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর