ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

খবরের জেরে এবার অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০ ২১ ০৯ ২৩   আপডেট: ৯ অক্টোবর ২০২০ ২১ ০৯ ২৩

মালদা  ৯ অক্টোবর : মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিওর এলাকার লোটেরা গ্রামের বাসিন্দা বৃদ্ধা গোলেনুর। অসহায় অবস্থায় পরিতক্ত ভাবে দিন কাটত তার। জন্মের এক মাস পর থেকেই অন্ধ সে। বাবা-মা মারা গেছে বহুদিন আগে। পরিবার-পরিজন বলতে কেউ নেই। বাবার মৃত্যুর পর শরিকরাও সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে। তারপর সুলতান নগর গ্রাম পঞ্চায়েত এলাকার পার্শ্ববর্তী যোগীলাল গ্রামে গিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে দিন যাপন করে অন্ধ অসহায় বৃদ্ধা গোলেনুর। আগে যাও বা ভিক্ষা মিলত বর্তমান পরিস্থিতিতে সেটুকু ও জুটতো না । সরকারি সাহায্য মেলেনা মেলেনি আবাস যোজনার ঘর বা কোনো ভাতা।

খাওয়া,থাকার কোনো ঠিক নেই। অন্যের দয়ায় , এর ওর উঠানে পরেই কাটছিল দিন।


এই খবর কিছুদিন আগেই প্রচারিত হয়। খবরের জেরে এবার অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা। তৃণমূলের মালদা জেলার সাধারণ সম্পাদক তথা হরিশ্চন্দ্রপুর এর দাপুটে নেতা বুলবুল খান আজ এই বৃদ্ধার সঙ্গে দেখা করে তাকে খাদ্যদ্রব্য এবং আর্থিক সাহায্য করলেন। এছাড়াও ভবিষ্যতে উনার পাশে থাকার আশ্বাস দিলেন। 

উল্লেখ্য খবর যেদিন প্রচারিত হয় সেদিনই সংবাদমাধ্যমের সামনে বুলবুল বাবু বলেছিলেন তিনি অসহায় এই মহিলার পাশে দাঁড়াবেন। কথা রাখলেন তিনি। আজ গোলেনুর এর সঙ্গে দেখা করে উনাকে সাহায্য করে আসেন সহৃদয় এই নেতা। বুলবুল বাবুর সাহায্য পেয়ে হাসি ফুটেছে অন্ধ অসহায় বৃদ্ধা গোলেনুর এর মুখে। 

বুলবুল খান বলেন,"সংবাদমাধ্যমের কাছ থেকেই আমি ওনার দুরাবস্থার কথা জানতে পারি। আজ গিয়ে চাল,ডাল কাপড় এবং সামান্য আর্থিক সাহায্য করে এলাম। উনি যাতে সরকারি সুযোগ-সুবিধা পান সেদিকে লক্ষ্য রাখবো। ভবিষ্যতে উনার যে কোন দরকারে পাশে থাকবো।" 

গোলেনুর জানান,"আজ বুলবুল বাবু এসে আমাকে সাহায্য করলেন। ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই সাহায্য পেয়ে আমি খুব খুশি।"

এই প্রথম নয় হরিশ্চন্দ্রপুরের এই দাপুটে তৃণমূল নেতা বহুবার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। করোনা  পরিস্থিতিতে বহু দুঃস্থ পরিবারের প্রতি বাড়িয়ে দিয়েছেন তার সাহায্যের হাত। আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকেই তিনি জনসংযোগের প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন।

তিনি জানান এই বৃদ্ধা মানুষটির পাশে তিনি সব রকম ভাবে থাকবেন এবং তার কর্মী বৃন্দ বৃদ্ধার সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখবে। তিনি আরো বলেন, আবাস যোজনার লিস্ট এ গোলেনুর এর নাম না থাকলেও তিনি জেলা স্তর এ কথা বলে এই বিষয়ে আলোচনা করবেন এবং এটিই হবে তার প্রধান কাজ এখন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর