ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

করোনা ভাইরাসের জেরেই ধাক্কা খেতে চলেছে জেলার জনজীবনে

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০ ১৬ ০৪ ২১   আপডেট: ১৮ মার্চ ২০২০ ১৬ ০৪ ২১

 মালদা:

এখনও পর্যন্ত বাংলায় কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। কিন্তু সেই করোনা হাই রাসেল জেরেই এবার ধাক্কা খেতে শুরু করেছে মালদা জেলার জনজীবন। এমনিতেই মুখ্যমন্ত্রীর ঘোষণায় বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের সব স্কুল, কলেজ, পার্ক, সিনেমা হল। বন্ধের পথে শপিং মল ও মাল্টিপ্লেক্স। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে আধার সেন্টারও। জানা গিয়েছে এদিন থেকে মালদা জেলার সব কটি আধার সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য। করোনা জনিত পরিস্থিতির উন্নতি হলে তবেই আবার খুলবে এই সব সেন্টার। কারণ আধার কার্ড করাতে হলে বা তার সংশোধনের জন্য হাতের আঙুলের ছাপ ও চোখের মণির ছবি তুলে নেওয়া হয়। যে মেশিন দিয়ে এই কাজ হয়, সেই মেশিনের মাধ্যমেই করোনা ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই তড়িঘড়ি করে দিন থেকেই এই সব সেন্টার বন্ধ করে দেওয়া হচ্ছে বলে মালদা জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে। তবে ধাক্কা যে শুধু আধার সেন্টারের মাধ্যমেই এসেছে তাই নয়, ধাক্কা এসেছে জেলার পর্যটন শিল্পেও। কারণ এদিন থেকেই আবার বন্ধ হয়ে যাচ্ছে জেলার গৌড় ও আদিনার সব ঐতিহাসিক সৌধগুলিও। একই সঙ্গে জেলা প্রশাসনের তরফে নির্দেশিকার মাধ্যমে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলার অভিজাত মালদা ক্লাবটিকেও। বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে মালদা ইংরেজবাজার পুরসভার অধীনস্ত শুভঙ্কর শিশু উদ্যান সহ জেলার প্রতিটি পার্কও।জানা গিয়েছে বুধবার থেকেই কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের তরফে মালদা জেলার গৌড়, আদিনা ও পান্ডুয়ার সকল স্মৃতিসৌধে নির্দেশিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে যে, অনির্দিষ্টকালের জন্য এই সব সৌধ বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে আদিনা ডিয়ার ফরেস্টে পর্যটকদের ঢোকা নিষিদ্ধ হয়েছে। এর ফলে আগামী বেশ কয়েক মাস কার্যত পর্যটক শূন্য অবস্থাতেই দিন কাটাতে হবে মালদা জেলাকে। তার ধাক্কা আসবে জেলার অর্থনীতিতে। প্রভাবিত হবে জেলার পর্যটন, পরিবহণ ও হোটেল ব্যবসাও। তান পড়বে রুটিরুজিতেও।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর