ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

করোনা আতংকে ডুয়ার্সের বাজারে জন সমাগম কম হতাশ ব্যবসায়ীরা

দেবজ্যোতি মুখার্জী

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০ ১৮ ০৬ ১৩   আপডেট: ১৯ মার্চ ২০২০ ১৮ ০৬ ১৩

করোনা ভাইরাসের আতংকে ডুয়ার্সের হাটে বাজারে জন সমাগম কম। হতাশ ছোট বড় ব্যবসায়ীরা। 
করোনাভাইরাস সারা পৃথিবীতে মহামারীর আকার নিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মাধ্যমে সেই খবর বয়ে আসছে। সেই খবর পেয়ে অনেকের মধ্যে আতংক ছড়িয়েছে। ডুয়ার্সের হাটেবাজারে রাস্তায় এখন সবার মুখে মাস্ক। দোকানে দোকানে মাস্ক ও স্যানেটাইজার কেনার ভীড়। মাস্ক কেনার ভীড় থাকলেও অন্যান্য দোকানে ভীড় নাই। 
বৃহস্পতিবার চালসার মঙ্গলবাড়িতে ডুয়ার্সের অন্যতম বিরাট হাট বসে। এদিন সকাল ১১টা নাগাদ হাটে গিয়ে দেখা গেল অন্যান্য দিনের তুলনায় লোক সমাগম কম। ডুয়ার্সের এই হাটে শুধু আশেপাশের চাবাগান নয়, কালিম্পং জেলার গরুবাথান ব্লকের ঝালং, জলঢাকা এলাকার বহু মানুষ এই হাটে সাপ্তাহিক কেনাকাটার জন্য আসে। এদিন পাহাড় কিম্বা চা বাগানের লোকজন সেরকম দেখা যায় নি। এক সবজি বিক্রেতা জানালেন, সকাল থেকে মাত্র ১৩৫ টাকার বিক্রি করেছি। 
একইরকম জবাব পাওয়া গেছে খাদ্য সামগ্রীর দোকানীদের কাছ থেকে। সবচেয়ে হতাশ মাংস বিক্রেতারা। দুফুরের পর খানিকটা সমাগম বাড়ে। 
বুধবার ছিল নাগরাকাটা ব্লকের শুলকাপাড়া হাট। সেখানেও লোক সমাগম নগন্য ছিল। এমনিতেই স্কুল কলেজ পার্ক সিনেমা হল বন্ধ থাকায় মানুষের আসাযাওয়া কম দেখা গেছে। ইতিমধ্যেই রবিবারের ওদলাবাড়ি হাট বসবে না বলে ঘোষণা হয়েছে। 
করোনাভাইরাসের আতংক প্রভাব ফেলেছে ডুয়ার্সের হাটেবাজারে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর