করোনা আতংকে চাবাগানে লকডাউন নিয়ে জল্পনা শুরু হয়েছে
দেবজ্যোতি মুখার্জী
প্রকাশিত: ২৩ মার্চ ২০২০ ১৯ ০৭ ৩৮ আপডেট: ২৩ মার্চ ২০২০ ১৯ ০৭ ৩৮
মালবাজার,
করোনা ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য রাজ্যের শহর ও কয়েকটি জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার তিন পৌরশহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। ডুয়ার্সের মাল ও ধূপগুড়ি পৌরশহরে লকডাউন ঘোষণা করা হলেও আশেপাশের চা বাগান গুলিকে এখনো লকডাউনের আওতায় আনা হয়নি। এনিয়ে চা বলয়ে শুরু হয়েছে জল্পনা উঠছে দাবী।
উত্তরবাংলার চা বলয়ের ডুয়ার্স এলাকার চা বাগান গুলিতে প্রায় ২.৫ লক্ষ শ্রমিক কাজ করে। এইসব শ্রমিকরা সকল হলেই কারখানা গেট কিম্বা পাতা তোলার আবাদি এলাকায় জমা হয়। পাতা তোলার সময় হয়তো শ্রমিকদের মধ্যে দুরত্ব বজায় থাকলেও ওজন করার সময়, কারখানায় বয়ে আনার সময় গায়ের সাথে গা লেগে যায়। কারখানা ভিতরে দুরত্ব থাকেনা। শুধু তাই নয়,শ্রমিকদের এক বাগান থেকে অন্য চা বাগানে পরিবহনের সময় পিকআপ ভ্যান অথবা ট্রাক্টরে চাপিয়ে গাদাগাদি করে নিয়ে যাওয়া হয়। চাবাগানের শ্রমিকবস্তি গুলির পরিবেশ যথেষ্ট ঘিঞ্জি। তার চাবাগান গুলি থেকে বহু মানুষ ভিন রাজ্যে গিয়েছিল তারা অনেকেই ফিরে এসেছে। বর্তমান পরিবেশে বিশেষজ্ঞরা যেখানে পরামর্শ দিচ্ছেন দুরত্ব বজায় রাখতে সেখানে চাবাগানে কাজের সময় সেটা সম্ভব হয়না।
এই কারনে চাবাগানে লকডাউন করার প্রস্তাব দিয়েছে একাধিক শ্রমিক সংগঠন। তৃনমুল কংগ্রেস প্রভাবিত তরাই ডুয়ার্স প্লান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি নকুল সোনার বলেন, চাবাগান গুলির সামাজিক পরিস্থিতির কথা চিন্তা করে চাবাগানে যাতে সবেতন লক ডাউন ঘোষণা করা হয় আমরা তার আর্জি জানিয়েছি।
আলিপুরদুয়ারের সাংসদ তথা বিজেপির শ্রমিক সংগঠনের নেতা জন বারলা বলেন, চাশিল্পকে দ্রুত লকডাউনের আওতায় আনা হোক। নয়তো দুরত্ব বজায় রাখা কষ্টকর হবে। লকডাউন থাকা কালীন মজুরি জারি রাখতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকার বিশেষভাবে উদ্যোগ নেওয়া উচিত।
অন্যান্য শ্রমিক সংগঠন গুলির একই অভিমত।
এনিয়ে জানতে চাওয়া হলে মালিক পক্ষের অন্যতম সংগঠন টি এসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডুয়ার্স শাখার সচিব রামঅবতার শর্মা বলেন , বাগান বন্ধ বা লকডাউনের বিষয়ে সরকারি কোন নির্দেশিকা পাইনি। আমরা সরকারের সাথে সবসময় যোগাযোগ রেখে চলছি। সরকার যেরকম নির্দেশ দেবে সেই মতো পদক্ষেপ নেওয়া হবে।
এনিয়ে মাল মহকুমা শাসক শান্তুনু বালা বলেন, মালবাজার শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। শহরের মধ্যে থাকা সব কলকারখানা বন্ধ থাকবে। শহরের বাইরে থাকা চাবাগান নিয়ে এখন পর্যন্ত কোন সরকারি নির্দেশ আসেনি।
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- সঞ্জীবের জন্মদিনে প্রতিকৃতি এঁকে নজির গড়ল নদিয়ার ক্ষুদে শিল্পী অঙ্কুশী
- কবিতা - গুমোট আবহাওয়া
- শিশুদের কেন্দ্রেই সংসার! ১২ বছর পর পুলিশের অভিযানে খালি হল অঙ্গনওয়াড়ি
- রঘুনাথগঞ্জে অবৈধ নির্মাণে বুলডোজার,
- বিয়ের প্রলোভন, তারপর লখনউ যাত্রা—CCTV ভেস্তে গেল পরিকল্পনা
- ভুয়ো পরিচয়পত্রে ভারতীয় সেজে বসবাস! শামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি
- কবিতা - উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
- কবিতা - ছন্দ
- কবিতা - মুগ্ধময় বসন্ত
- কবিতা - মুগ্ধময় বর্ষা
- প্রবল ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন, ধুলিয়ান-পাকুর রোডে গাছ ভেঙে যান চলাচলে বাধা
- সুতির বহিতালীতে পুলিশের হানা, উদ্ধার ৯০০ গ্রাম সোনা ও ১১ লক্ষ টাকা; গ্রেফতার এক
- ঋতব্রতকে চেয়ে চিঠি
- নবান্নে একমঞ্চে তৃণমূল
- অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে প্রশ্নের ঝড়, আবেদনপত্র সংগ্রহে আগ্রহ কম গ্রামবাসীদের
- ঈদের খুশি মুহূর্তে বিষাদ, শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু জামাইয়ের
- কবিতা - বিপন্ন
- POEM - PEACE ON EARTH HAS WORTH
- POEM - HALF-MOON OF A BROKEN FATE
- সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
- জঙ্গিপুরে ‘ডিলিট ভোটার’ প্রতিবাদে সিপিআইএমের মিছিল
- কোরবানির চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
- গ্রাহক সেজে সেনকো গোল্ডে বড়সড় ডাকাতি সামশেরগঞ্জে
- আমিরের খোঁচা জুনায়েদকে, সাই পল্লবীর প্রশংসায় মুগ্ধ
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- মালদা শহরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
- ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে আওয়ারেনেস ও যানবহন সমীক্ষা
- হিলফুল ফজলের উদ্যোগে নিট মেধাবীর সম্মান
- পশ্চিমবঙ্গ যুবশ্রী এম্প্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি`র বিক্ষ
- নারী দিবসে এআইএমএসএসের মিটিং-মিছিল
- গৌরব, প্রশান্ত, ফয়েজ সহ ২৩ এএসপি বদলি
- বন্যা ও করোনার জন্য পিছিয়ে এনআরসির রিজেকশন স্লিপ, জানাল কেন্দ্র
- স্বনির্ভর গোষ্ঠীর হাতে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক-স্যানিটাইজার
- NRC, NPR ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হল রাজনগরে
- দূরদর্শন উঠেই গেল! শিলচর এখন শুধু রিলে সেন্টার
- আসামের দুটি কাগজ কল খোলার সম্ভাবনা কম, ইঙ্গিত সাংসদ রাজদীপের
- মাধ্যমিকে রাজ্যের অষ্টম স্থান দখল করল কালিয়াচাকের মেয়ে
- স্বেচ্ছায় রক্তদান শিবির ফরাক্কায়
- করোনা আতংকে চাবাগানে লকডাউন নিয়ে জল্পনা শুরু হয়েছে
- মেঘালয়ে ভারি বৃষ্টিপাতে ভূমিধস,মহিলা ক্রিকেটার সহ ১৫ জনের মৃত্যু
