ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

উইন্ডোজের-১০ এর নতুন সংস্করণ বন্ধ : মাইক্রোসফট

​​​​​​​জাগরণ টেক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৮ ১৩ ০১ ২৩   আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৩ ০১ ২৩

মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণটির আপাতত স্থগিত করেছে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণটি ব্যবহার করার কারণে ব্যবহারকারীদের কম্পিউটার থেকে তাদের ব্যক্তিগত অনেক ফাইল হারিয়ে যাচ্ছিল- এ ধরনের একটি প্রতিবেদন পাওয়ার প্রেক্ষিতেই মাইক্রোসফট এই সিদ্ধান্ত নেয়।

মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণটি ব্যবহার করার কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডকুমেন্টস, ছবি এবং অন্যান্য ফোল্ডারের ফাইল অদৃশ্য হয়ে যাচ্ছিল। মাইক্রোসফট ব্যবহারকারীরা এ বিষয়টি কোম্পানিটির রেড্ডিট প্রোফাইল এবং মাইক্রোসফটের কমিউনিটি পেজে পোস্ট করে।

প্রতিবেদনের প্রেক্ষিতে তদন্ত করার জন্য গত শুক্রবারে মাইক্রোসফট তাদের অফিসিয়াল সাইটে বিজ্ঞপ্তিতে যানায়।

ব্যবহারকারীদের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম হালনাগাদ করার কারণে তাদের কম্পিউটারে থাকা অনেক ফাইল ডিলিট হয়ে যাচ্ছে, এজন্যই এই স্থগিতাদেশ। 

ওই অফিসিয়াল বিবৃতিতে মাইক্রোসফট জানায়, তারা আপাতত সমস্ত ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ১০ অক্টোবর ২০১৮ এর সংস্করণটির (সংস্করণ ১৮০৯) রোলআউট স্থগিত করছে। তারা হালনাগাদ সংস্করণটির পরবর্তী রোলআউটের পূর্বে ব্যবহারকারীদের ফাইল মুছে যাওয়ার বিষয়টি তদন্ত করবে। 

হালনাগাদ সংস্করণটির প্রযুক্তিগত নাম ‘ভার্সন ১৮০৯’। 

এটি মাইক্রোসফটের আপডেটেড সারফেস ডিভাইসগুলোর সঙ্গে চালু করা হয়। তবে মাইক্রোসফট বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মাইক্রোসফট অবশ্য ইতিমধ্যেই ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন যারা এই হালনাগাদ সংস্করণটি ডাউনলোড করেছেন কিন্ত ইনস্টল করেননি তাদেরকে ইনস্টল করা থেকে বিরত থাকতে।

 

তথ্যসূত্র: গ্যাজেটস নাউ

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর